বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
 বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
র‍্যালিতে মুখর দিরাই, বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শান্তিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ১৭ বাসকে ৩২ হাজার টাকা জরিমানা ১ লক্ষ কোটি টাকা বিদ্যুৎখেকো আওয়ামী লীগের ব্যবসায়ীরা পাচার করে নিয়ে গেছে : গোলাপগঞ্জে এমপি এমরান গোলাপগঞ্জে ভোরে ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ৫ বিয়ানীবাজারে ইয়াবার বড় চালান জব্দ, গ্রেফতার মাদক ব্যবসায়ী জৈন্তাপুরে ওয়াচ টাওয়ারে ঝুলছিল বিজিবি সদস্যের মরদেহ ক্ষ্যাপের’ মাঠ থেকে বসুন্ধরা কিংসে—জৈন্তাপুরের হিলাল আহমেদের নতুন যাত্রা জৈন্তাপুরে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে ছাত্রশিবিরের সংবর্ধনা তামাবিল মহাসড়কে গেটলক বাসের ধাক্কায় পর্যটক কিশোরী নিহত,মা আহত; সড়ক অবরোধ তামাবিল মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী জৈন্তাপুরে প্রস্তাবিত পৌরসভা বাতিলের দাবি সচেতন নাগরিক ফোরামের শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী লাগাবে একটি গাছ’—সবুজ শ্রীকাইল ইউনিয়ন গড়ার আহ্বান আব্দুল মোমেনের জৈন্তাপুরে শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দিরে দুর্ধর্ষ চুরি, ক্ষতি ৩০ লাখ টাকা জৈন্তাপুরে পারিবারিক কলহের জেরে প্রাণ গেল দ্বিতীয় স্ত্রীর, স্বামী ও প্রথম স্ত্রী পুলিশের হেফাজতে জৈন্তাপুরে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও বিরুদ্ধে বিক্ষোভ সিলেটের জৈন্তাপুরে গণপরিবহনের ধাক্কায় গুরুতর আহত পথচারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর স্থানীয়দের মহাসড়ক অবরোধ এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খবর জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন। এক বর্ণাঢ্য কর্মজীবনের সার্থক সমাপ্তি, অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধের হারের দিক থেকে শীর্ষ স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সারাদেশে সাধারণ মানুষের মাঝে সঞ্চয় প্রবৃত্তি বৃদ্ধি ও সুরক্ষার লক্ষ্য নিয়ে চালু হওয়া ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৪তম ড্র রোববার দুই আগস্ট অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান ক্ষমতাসীন দল বিএনপির কর্মকাণ্ড নিয়ে কড়া সমালোচনা তুলে ধরেছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের দ্রুত যোগদান নিশ্চিত করার লক্ষ্যে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত আসার পর রাজধানী শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা এসেছে। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত থেকে জনগণের সেবায় মানবিক ও পেশাদার হয়ে ওঠার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিনটি অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ভারতে ই ২০ পেট্রোল চালুর সিদ্ধান্তের বিরোধিতা করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন অভিমুখে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল।
হোমবিদ্যুৎ১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’ নিয়ে যা বলছে ইসি

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’ নিয়ে যা বলছে ইসি

আইকন
ন্যাশনাল বার্তা
০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’ নিয়ে যা বলছে ইসি

সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে আবেদনের সময় কিছুক্ষণের জন্য আবেদনকারীদের তথ্য দৃশ্যমান ছিল। তবে এসব তথ্য ডাউনলোড করার কোনো সুযোগ ছিল না বলে জানিয়েছে ইসি। শনিবার (৩১ জানুয়ারি) প্রায় ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁসের অভিযোগ ওঠার পর এ ব্যাখ্যা দেয় সংস্থাটি।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, সাংবাদিকদের আপত্তির মুখে গত বৃহস্পতিবার ওয়েবসাইটে সাংবাদিকদের আবেদনের অপশন বন্ধ করে দেওয়া হয়। পরে শনিবার পর্যবেক্ষকদের আবেদনের পথও বন্ধ করার প্রক্রিয়া চলছিল।

তিনি বলেন, এ সময় আগে নিবন্ধন করা কিছু আবেদনকারী নিজেদের ড্যাশবোর্ডে লগইন করলে অনাকাঙ্ক্ষিতভাবে অ্যাডমিন প্যানেল দেখতে পান। ফলে সাময়িকভাবে নাম ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরের মতো কিছু তথ্য দৃশ্যমান হয়। তবে এগুলো ডাউনলোড করার কোনো সুযোগ ছিল না। তাই তথ্য ফাঁসের অভিযোগ সঠিক নয়।

রুহুল আমিন মল্লিক আরও বলেন, ‘তথ্য কেউ ফাঁস করেনি। ওয়েবসাইটে কাজ চলাকালে কিছু অংশ ওপেন ছিল। এটি হ্যাকিং বা অন্য কোনো অনৈতিক উপায়ে তথ্য নেওয়ার ঘটনা নয়। এ বিষয়ে কোনো অভিযোগও পাওয়া যায়নি।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ওঠে, পেশাদার কোনো আইটি ফার্ম নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। এ প্রসঙ্গে ইসির জনসংযোগ পরিচালক বলেন, ‘ওয়েবসাইটটি আমাদের নিজস্ব প্রোগ্রামাররাই তৈরি করেছেন। এআই দিয়ে এতো গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে—এমন দাবি সঠিক নয়।’

উল্লেখ্য, সম্প্রতি pr.ecs.gov.bd ওয়েবসাইটটি ডেভেলপ করে নির্বাচন কমিশন। প্রথমবারের মতো এই সাইটের মাধ্যমে গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন নেওয়া হচ্ছিল। তবে তথ্য সংক্রান্ত জটিলতা ও নিরাপত্তা উদ্বেগের কারণে সাংবাদিকদের তীব্র আপত্তির মুখে কমিশন অনলাইন আবেদন প্রক্রিয়া থেকে সরে আসে।

ফলে আগের মতো এবারও ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন গ্রহণ করে যাচাই-বাছাই শেষে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসির আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন করতে প্রথমে এনআইডি ও ফোন নম্বর দিয়ে নিবন্ধন করতে হতো। পরে ড্যাশবোর্ডে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র আপলোড করে আবেদন সম্পন্ন করার সুযোগ ছিল। ইতিমধ্যে অনেক আবেদনকারী সেই প্রক্রিয়া শেষ করেছিলেন। এখন তাদের তথ্য ফাঁস হয়েছে—এমন অভিযোগ উঠেছে।

প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও সংসদ নির্বাচনের জন্য চলতি সপ্তাহেই সাংবাদিক ও পর্যবেক্ষকদের পাস প্রদান শুরু করতে পারে ইসি। এবারের নির্বাচনে প্রায় সাড়ে ৫৫ হাজার দেশীয় পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবেন।