শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
 শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার পূর্বাভাস আইএমএফের, কমছে বাংলাদেশের প্রবৃদ্ধি ★ আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ট্যাক্সি ও ট্রাক চালক নিয়োগ নিয়ে আলোচনা ★ টিকটকে সরাসরি কেনাকাটার নতুন সুবিধা, যুক্ত হচ্ছে এআই সহকারী ★ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ ★ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি ★ ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার ★ ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত ★ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার নির্দেশ ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, প্রতিবাদ জানাল ঢাকা ★ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে অগ্রগতি, পরীক্ষামূলক উৎপাদন শুরুর অপেক্ষা ★ শপথের পর সরকারি অর্থে দুর্নীতি করেননি, দাবি সংসদ সদস্য আমির হামজার ★ রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট ★ ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে ★ গোয়াইনঘাটে দায়িত্বের উজ্জ্বল দৃষ্টান্ত ওসি মো. ওমর ফারুক মোড়ল ★ দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা ★ নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ★ জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ★ জৈন্তাপুরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্য ★ জৈন্তাপুরে মাদক-চোরাচালানে কঠোর হওয়ার নির্দেশ, অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত ★ জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান, বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ ★ বিশ্বনাথের অলংকারী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া ★ দ্রুতই জৈন্তাপুর কে পৌরসভা ঘোষণার করা হবে, শিক্ষকসংকটসহ ডিসেম্বরে দৃশ্যমান উন্নয়ন কাজের অগ্রগতি দেখা যাবে ★ বিদেশে পাঠানোর পর নির্যাতন ও জিম্মির অভিযোগ, জৈন্তাপুরে একাধিক ভুক্তভোগীর অভিযোগ ★ ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সুনামগঞ্জে জেলা পর্যায়ের চূড়ান্ত বাছাই সম্পূর্ণ ★
হোম › তথ্য প্রযুক্তি › টিকটকে সরাসরি কেনাকাটার নতুন সুবিধা, যুক্ত হচ্ছে এআই সহকারী

টিকটকে সরাসরি কেনাকাটার নতুন সুবিধা, যুক্ত হচ্ছে এআই সহকারী

আইকন
হেলাল আহমদ
১৩ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
টিকটকে সরাসরি কেনাকাটার নতুন সুবিধা, যুক্ত হচ্ছে এআই সহকারী

ভিডিও দেখার পাশাপাশি পণ্য খোঁজা ও কেনাকাটার প্রক্রিয়া আরও সহজ করতে দুটি নতুন সুবিধা চালু করার ঘোষণা দিয়েছে টিকটক। মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নতুন সুবিধার মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শপিং অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাপের ভেতর থেকেই সরাসরি পণ্য কেনার ব্যবস্থা।

নতুন শপিং অ্যাসিস্ট্যান্টটি কথোপকথনের মাধ্যমে ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী পণ্য খুঁজে দিতে এবং কেনাকাটার সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। কোনো পণ্য সম্পর্কে জানতে চাইলে এটি পণ্যের বিবরণ, সরবরাহের তথ্য, মাপ এবং পণ্যটি মজুত আছে কি না, সে বিষয়ে তথ্য দিতে পারবে। প্রয়োজন অনুযায়ী কেনাকাটা সম্পন্ন করতেও সহায়তা করবে এই এআই সহকারী।

টিকটকের দাবি, ব্যবহারকারীদের কথোপকথন থেকে তাদের পছন্দ ও চাহিদা বুঝে সেই অনুযায়ী পণ্যের পরামর্শ দিতে পারবে নতুন সুবিধাটি।

অন্যদিকে, দ্বিতীয় সুবিধার মাধ্যমে টিকটকের ফর ইউ পাতায় ভিডিও দেখার সময়ই কোনো ব্র্যান্ডের পণ্য কেনার সুযোগ তৈরি হবে। এ জন্য ব্যবহারকারীদের অ্যাপ ছেড়ে অন্য কোনো ওয়েবসাইটে যেতে হবে না। ফলে ভিডিওতে পছন্দের পণ্য দেখলে সেখান থেকেই প্রয়োজনীয় তথ্য জানা এবং কেনাকাটা করা যাবে।

নতুন সুবিধাগুলো বাস্তবায়নে বিভিন্ন বাণিজ্যিক ও অর্থ পরিশোধ সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে টিকটক। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সেলসফোর্স, শপিফাই ও স্ট্রাইপ।

এত দিন টিকটকের বাণিজ্যিক কার্যক্রমের মূল কেন্দ্র ছিল টিকটক শপ। নতুন উদ্যোগের মাধ্যমে অ্যাপটির অন্যান্য অংশেও সরাসরি কেনাকাটার সুযোগ বাড়ানোর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

এদিকে, যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে টিকটকের প্রভাবও বাড়ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য টিকটক ৮ হাজার ১০০ কোটি ডলারের অর্থনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছে। একই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৫ কোটি ৪০ লাখ মার্কিন নাগরিক জানিয়েছেন, টিকটকের ভিডিও দেখে তাঁরা পণ্য কিনেছেন।