রবিবার , ২৪ মে ২০২৬
 রবিবার , ২৪ মে ২০২৬
সাম্প্রতিক
সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযানে পিকআপ ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় চা পাতা জব্দসহ এক ব্যক্তি গ্রেফতার দশকিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় সমাজসেবক বাদশা ফকির।। প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলারদের জন্য সিলেট জেলা প্রশাসনের বিশেষ আর্থিক প্রণোদনা ঘোষণা ও বিতরণ হবিগঞ্জের শ্রেষ্ঠ পদক নবীগঞ্জের ইউএনও ও আইন শৃঙ্খলায় বিশেষ অবদানে নবীগঞ্জ থানার ওসি মোনায়েম সম্মাননা পুরস্কার পেলেন মাজারে ভক্তদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় বিটিপির বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন মাজারে ভক্তদের উপর হামলার বিচার ও ধর্ষকদের ফাঁসির দাবিতে কুমিল্লায় মানববন্ধন বিক্ষোভ মিছিল কর্তব্যের টানে জীবন দিলেন র‍্যাব সদস্য ছিনতাইকারীর হামলায় সিলেটে শোকের ছায়া পাক বাংলাদেশ নলেজ করিডোর চুক্তির মাধ্যমে পাঁচশত শিক্ষার্থীর বিনামূল্যে পড়ার সুযোগ সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশকালে জৈন্তাপুরে দালালসহ চোদ্দজন আটক গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব দেশের জন্য বড় সংকটের কারণ হতে পারে মত খেলাফত মজলিসের সিলেট সীমান্তে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ ১৫ বছরের কষ্টের অবসান ঘটিয়ে গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম বিদ্যালয়ে আধুনিক ওয়াশ ব্লকের যাত্রা দিরাইয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন আস্থা ও নিরাপত্তার অঙ্গীকারে জৈন্তাপুরে বর্ণাঢ্য পুলিশ সপ্তাহ ২০২৬ এর শুভ সূচনা সম্মান ও অধিকার আদায়ের দাবিতে জৈন্তাপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের বিশাল মানববন্ধন জৈন্তাপুরে ট্রাক চাপায় কিশোরের মর্মান্তিক মৃত্যু মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির নিথর দেহ অবশেষে ফিরছে স্বদেশের মাটিতে। বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ফিফা বিশ্বকাপের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করেছে ফিফা। শিক্ষার্থীদের হাতে ট্যাপ দেওয়া হবে। ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় বদ্ধপরিকর সরকার শক্তিশালী করছে জাতীয় টিকাদান কর্মসূচি কোম্পানীগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত যুবক আটক; দেশ ও জনগণের স্বার্থে সাংবাদিকদের সত্য তুলে ধরার আহ্বান এমপি লুনার জৈন্তাপুর প্রেসক্লাবে বেলালের নেতৃত্বে নতুন কমিটির যাত্রা শুরু শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ও শ্রদ্ধা নিবেদন জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি কর্তৃক করতোয়া কুড়িয়া সার্ভিসে সাঁড়াশী অভিযান চালিয়ে বিপুল পরিমাণে যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেন।
হোমবিদ্যুৎউন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য কক্সবাজারের বিভিন্ন এলাকায় শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য কক্সবাজারের বিভিন্ন এলাকায় শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

আইকন
ন্যাশনাল বার্তা
২৯ জানুয়ারি ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য কক্সবাজারের বিভিন্ন এলাকায় শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রমজান মাস, গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজারের বিভিন্ন এলাকায় শুক্রবার টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কক্সবাজার বিতরণ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৩০ জানুয়ারি) ৩৩ ও ১১ কেভি ফিডার এলাকায় সিস্টেম উন্নয়ন, গাছের বর্ধিত শাখা-প্রশাখা কর্তন এবং আনুষঙ্গিক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে। এ কারণে সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১১ কেভি বিসিক ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকাগুলোর মধ্যে রয়েছে পাওয়ার হাউজ থেকে মেরিন সিটি পর্যন্ত রাস্তার ডান পাশ, বিসিক এলাকা, র‌্যাব-১৫ কার্যালয়, গণস্বাস্থ্য অফিস, সদরপাড়া, মুহুরিপাড়া, জানার ঘোনা, কাইম্মার ঘোনা, ফুটখালী, সরকারি কলেজ এলাকা ও ইমাম মুসলিম রোড।

সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট এলাকাবাসীর প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ এবং প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছে।