রবিবার , ২৪ মে ২০২৬
 রবিবার , ২৪ মে ২০২৬
সাম্প্রতিক
সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযানে পিকআপ ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় চা পাতা জব্দসহ এক ব্যক্তি গ্রেফতার দশকিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় সমাজসেবক বাদশা ফকির।। প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলারদের জন্য সিলেট জেলা প্রশাসনের বিশেষ আর্থিক প্রণোদনা ঘোষণা ও বিতরণ হবিগঞ্জের শ্রেষ্ঠ পদক নবীগঞ্জের ইউএনও ও আইন শৃঙ্খলায় বিশেষ অবদানে নবীগঞ্জ থানার ওসি মোনায়েম সম্মাননা পুরস্কার পেলেন মাজারে ভক্তদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় বিটিপির বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন মাজারে ভক্তদের উপর হামলার বিচার ও ধর্ষকদের ফাঁসির দাবিতে কুমিল্লায় মানববন্ধন বিক্ষোভ মিছিল কর্তব্যের টানে জীবন দিলেন র‍্যাব সদস্য ছিনতাইকারীর হামলায় সিলেটে শোকের ছায়া পাক বাংলাদেশ নলেজ করিডোর চুক্তির মাধ্যমে পাঁচশত শিক্ষার্থীর বিনামূল্যে পড়ার সুযোগ সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশকালে জৈন্তাপুরে দালালসহ চোদ্দজন আটক গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব দেশের জন্য বড় সংকটের কারণ হতে পারে মত খেলাফত মজলিসের সিলেট সীমান্তে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ ১৫ বছরের কষ্টের অবসান ঘটিয়ে গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম বিদ্যালয়ে আধুনিক ওয়াশ ব্লকের যাত্রা দিরাইয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন আস্থা ও নিরাপত্তার অঙ্গীকারে জৈন্তাপুরে বর্ণাঢ্য পুলিশ সপ্তাহ ২০২৬ এর শুভ সূচনা সম্মান ও অধিকার আদায়ের দাবিতে জৈন্তাপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের বিশাল মানববন্ধন জৈন্তাপুরে ট্রাক চাপায় কিশোরের মর্মান্তিক মৃত্যু মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির নিথর দেহ অবশেষে ফিরছে স্বদেশের মাটিতে। বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ফিফা বিশ্বকাপের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করেছে ফিফা। শিক্ষার্থীদের হাতে ট্যাপ দেওয়া হবে। ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় বদ্ধপরিকর সরকার শক্তিশালী করছে জাতীয় টিকাদান কর্মসূচি কোম্পানীগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত যুবক আটক; দেশ ও জনগণের স্বার্থে সাংবাদিকদের সত্য তুলে ধরার আহ্বান এমপি লুনার জৈন্তাপুর প্রেসক্লাবে বেলালের নেতৃত্বে নতুন কমিটির যাত্রা শুরু শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ও শ্রদ্ধা নিবেদন জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি কর্তৃক করতোয়া কুড়িয়া সার্ভিসে সাঁড়াশী অভিযান চালিয়ে বিপুল পরিমাণে যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেন।
হোমবিদ্যুৎকঙ্গোতে কোল্টান খনি ধসে ২০০ জনেরও বেশি নিহত

কঙ্গোতে কোল্টান খনি ধসে ২০০ জনেরও বেশি নিহত

আইকন
ন্যাশনাল বার্তা
৩১ জানুয়ারি ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
কঙ্গোতে কোল্টান খনি ধসে ২০০ জনেরও বেশি নিহত

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) পূর্বাঞ্চলে একটি কোল্টান খনি ধসে অন্তত ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে খনি শ্রমিক ছাড়াও নারী ও শিশুরা রয়েছে।

উত্তর কিভু প্রদেশের প্রাদেশিক রাজধানী গোমা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত রুবায়া এলাকার ওই খনিটি গত বুধবার ধসে পড়ে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি। বার্তা সংস্থা রয়টার্স, আল-জাজিরা ও এএফপির বরাতে এ তথ্য জানা গেছে।

এক সরকারি কর্মকর্তা মুইসা জানান, ভূমিধসের সময় খনির ভেতরে থাকা ২০০ জনেরও বেশি মানুষ মাটির নিচে চাপা পড়েন। তিনি রয়টার্সকে বলেন, এখন পর্যন্ত কিছু মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ২০ জন আহত ব্যক্তিকে স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। আরও বহু মানুষ এখনও খনির ভেতরে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতক্ষ্যদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বর্তমানে দেশটিতে বর্ষাকাল চলায় মাটি অত্যন্ত ভঙ্গুর হয়ে রয়েছে। খনির গর্তে শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ মাটি ধসে পড়লে বেরিয়ে আসার সব পথ বন্ধ হয়ে যায়।

উত্তর কিভু প্রদেশের বিদ্রোহী-নিযুক্ত গভর্নর এরাস্টন বাহাতি মুসাঙ্গা শুক্রবার এএফপিকে বলেন, আহতদের পাশাপাশি বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাদেশিক গভর্নরের এক উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানান, নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যেতে পারে।

ফ্রাঙ্ক বলিঙ্গো নামে এক খনি শ্রমিক বলেন, “প্রচণ্ড বৃষ্টির পর হঠাৎ ভূমিধস ঘটে। অনেক মানুষ এখনও খনির ভেতরে আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।”

উল্লেখ্য, রুবায়ার খনি থেকে বিশ্বের মোট কোল্টান উৎপাদনের প্রায় ১৫ শতাংশ আসে। কোল্টান প্রক্রিয়াজাত করে ট্যানটালাম তৈরি করা হয়, যা মোবাইল ফোন, কম্পিউটার, মহাকাশযান ও গ্যাস টারবাইন নির্মাণে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ তাপ-প্রতিরোধী ধাতু।

এ অঞ্চলটি ২০২৪ সাল থেকে রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। এম২৩ বিদ্রোহীদের বিরুদ্ধে রুবায়া অঞ্চলের খনিজ সম্পদ লুণ্ঠনের অভিযোগ রয়েছে জাতিসংঘের। বিপুল প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও কঙ্গোর ৭০ শতাংশেরও বেশি মানুষ প্রতিদিন ২ দশমিক ১৫ ডলারের কম আয়ে জীবনযাপন করেন।