দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন দৈনিক এদিন ও দৈনিক কাজির বাজার-এর গোয়াইনঘাট প্রতিনিধি মো. করিম মাহমুদ লিমন (কে এম লিমন)।
এ উপলক্ষে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে এবং নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া অন্যান্য প্রার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
জানা গেছে, এর আগে ২০২৪-২০২৬ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনেও মো. করিম মাহমুদ লিমন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দায়িত্ব পালনকালে তিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
প্রেসক্লাব নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, চলতি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গত ১ অক্টোবর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত যাচাই-বাছাইয়ে সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ পদে অন্য কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, প্রেসক্লাবের বিভিন্ন পদে একাধিক প্রার্থী না থাকায় বেশ কয়েকজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
এদিকে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের নবনির্বাচিত ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া সকল প্রার্থীকে অভিনন্দন জানিয়ে তাদের দায়িত্ব পালনে সাফল্য কামনা করা হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও এলাকার গণমাধ্যমের উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।