রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
 রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
সিলেট তামাবিল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের প্রাণহানি আহত অন্তত দশ ★ বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার পূর্বাভাস আইএমএফের, কমছে বাংলাদেশের প্রবৃদ্ধি ★ আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ট্যাক্সি ও ট্রাক চালক নিয়োগ নিয়ে আলোচনা ★ টিকটকে সরাসরি কেনাকাটার নতুন সুবিধা, যুক্ত হচ্ছে এআই সহকারী ★ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ ★ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি ★ ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার ★ ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত ★ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার নির্দেশ ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, প্রতিবাদ জানাল ঢাকা ★ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে অগ্রগতি, পরীক্ষামূলক উৎপাদন শুরুর অপেক্ষা ★ শপথের পর সরকারি অর্থে দুর্নীতি করেননি, দাবি সংসদ সদস্য আমির হামজার ★ রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট ★ ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে ★ গোয়াইনঘাটে দায়িত্বের উজ্জ্বল দৃষ্টান্ত ওসি মো. ওমর ফারুক মোড়ল ★ দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা ★ নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ★ জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ★ জৈন্তাপুরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্য ★ জৈন্তাপুরে মাদক-চোরাচালানে কঠোর হওয়ার নির্দেশ, অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত ★ জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান, বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ ★ বিশ্বনাথের অলংকারী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া ★ দ্রুতই জৈন্তাপুর কে পৌরসভা ঘোষণার করা হবে, শিক্ষকসংকটসহ ডিসেম্বরে দৃশ্যমান উন্নয়ন কাজের অগ্রগতি দেখা যাবে ★ বিদেশে পাঠানোর পর নির্যাতন ও জিম্মির অভিযোগ, জৈন্তাপুরে একাধিক ভুক্তভোগীর অভিযোগ ★
হোম › সারাদেশ › শেকড়ের টানে নবীনগরে ব্যারিস্টার জাকির আহাম্মদ স্বল্প নোটিশেই কলেজ ক্যাম্পাসে হাজারো মানুষের ঢল, ঈদ শুভেচ্ছা বিনিময়ে মিলনমেলা

শেকড়ের টানে নবীনগরে ব্যারিস্টার জাকির আহাম্মদ স্বল্প নোটিশেই কলেজ ক্যাম্পাসে হাজারো মানুষের ঢল, ঈদ শুভেচ্ছা বিনিময়ে মিলনমেলা

আইকন
হেলাল আহমদ
০১ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শেকড়ের টানে নবীনগরে ব্যারিস্টার জাকির আহাম্মদ স্বল্প নোটিশেই কলেজ ক্যাম্পাসে হাজারো মানুষের ঢল, ঈদ শুভেচ্ছা বিনিময়ে মিলনমেলা

মোঃশাফায়েত হোসেন 

স্টাফ রিপোটার 

শেকড়ের টানে নিজ এলাকায় এসে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিক্ষাবান্ধব ব্যক্তিত্ব ও লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহাম্মদ।

শনিবার সকাল ১১টায় এলাকায় পৌঁছালে প্রবাসী নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, সমাজসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ ক্যাম্পাস এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। কলেজের পক্ষ থেকে আগত প্রবাসী নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।

বিশেষভাবে লক্ষণীয় ছিল, স্বল্প সময়ের নোটিশ থাকা সত্ত্বেও কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন বয়স ও পেশার মানুষ তাঁকে একনজর দেখতে ও ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ছুটে আসেন। অনেকেই এ দৃশ্যকে ‘হ্যামিলনের বাঁশিওয়ালার ডাকে মানুষের ছুটে আসা’র সঙ্গে তুলনা করেন। সাধারণ মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো এলাকাকে উৎসবমুখর পরিবেশে পরিণত করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ইকবাল হুসেন, সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী বাছির মহাজন ও সোহেল চৌধুরী, ইউরোপ প্রবাসী ব্যবসায়ী সালা উদ্দিন, অধ্যাপক মাহাবুব আলম, ডা. হারুন অর রশিদ, মো. গোলাম কিবরিয়া, এম আই মনির ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, সাবেক কৃতি ফুটবলার ফরহাদ হোসেন, হাবিবুর রহমান হাবিব, মালয়েশিয়া প্রবাসী ইকবাল আশরাফ, আতিকুল ইসলাম নাছিম, গাজী এখলাস উদ্দিন পিন্টু, মোখলেছুর রহমান মেম্বার, ফিরুজ মেম্বার, সোহেল রানা, রমজান বেপারী, সোহেল তানভীর, মনির সরকার, শাহ আলম সরকার, সুজন বেপারী, ধারাভাষ্যকার এস এ বিপ্লব, সুজন মুন্সীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ব্যারিস্টার জাকির আহাম্মদকে একজন প্রবাসীবান্ধব, শিক্ষানুরাগী ও সমাজসেবী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে বলেন, শিক্ষা বিস্তার, মানবসম্পদ উন্নয়ন এবং সামাজিক কল্যাণে তাঁর অবদান নবীনগরবাসীর কাছে অত্যন্ত প্রশংসিত। তাঁরা ভবিষ্যতেও তাঁর শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাপনী বক্তব্যে ব্যারিস্টার জাকির আহাম্মদ দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান। তিনি বলেন, “আগামীর প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের চেতনায় একটি মানবিক, বাসযোগ্য ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি নবীনগরের মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করে যাওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।

প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, “প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। প্রবাসীরা হচ্ছেন রেমিট্যান্স যোদ্ধা। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অতীতের মতো ভবিষ্যতেও আরও বেশি অবদান রাখতে হবে।” এ সময় তিনি দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সকল প্রবাসীর প্রতি আন্তরিক আহ্বান জানান।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি, প্রবাসী নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন ব্যারিস্টার জাকির আহাম্মদ। তাঁর আগমন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আরও খবর
ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত
ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত
শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী লাগাবে একটি গাছ’—সবুজ শ্রীকাইল ইউনিয়ন গড়ার আহ্বান আব্দুল মোমেনের
শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী লাগাবে একটি গাছ’—সবুজ শ্রীকাইল ইউনিয়ন গড়ার আহ্বান আব্দুল মোমেনের
দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধের হারের দিক থেকে শীর্ষ স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধের হারের দিক থেকে শীর্ষ স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কুমিল্লা জেলা উত্তর শাখার ৪২সদ্যস নতুন কার্যনির্বাহী কমিটি    অনুমোদিত
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কুমিল্লা জেলা উত্তর শাখার ৪২সদ্যস নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদিত
কুমিল্লা সিটি কর্পোরেশনে নবনিযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের যোগদান
কুমিল্লা সিটি কর্পোরেশনে নবনিযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের যোগদান
ড্র দিয়ে শুরু হলো শ্রীকাইল সাউথ রাইজিং ট্যালেন্টস ফুটবল কাপ (এসএসআরটিএফসি) ২০২৬ উদ্বোধন
ড্র দিয়ে শুরু হলো শ্রীকাইল সাউথ রাইজিং ট্যালেন্টস ফুটবল কাপ (এসএসআরটিএফসি) ২০২৬ উদ্বোধন
চুনারুঘাট বাজারে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান
চুনারুঘাট বাজারে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান
শান্তিগঞ্জে কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত
শান্তিগঞ্জে কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত