শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
 শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার পূর্বাভাস আইএমএফের, কমছে বাংলাদেশের প্রবৃদ্ধি ★ আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ট্যাক্সি ও ট্রাক চালক নিয়োগ নিয়ে আলোচনা ★ টিকটকে সরাসরি কেনাকাটার নতুন সুবিধা, যুক্ত হচ্ছে এআই সহকারী ★ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ ★ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি ★ ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার ★ ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত ★ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার নির্দেশ ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, প্রতিবাদ জানাল ঢাকা ★ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে অগ্রগতি, পরীক্ষামূলক উৎপাদন শুরুর অপেক্ষা ★ শপথের পর সরকারি অর্থে দুর্নীতি করেননি, দাবি সংসদ সদস্য আমির হামজার ★ রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট ★ ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে ★ গোয়াইনঘাটে দায়িত্বের উজ্জ্বল দৃষ্টান্ত ওসি মো. ওমর ফারুক মোড়ল ★ দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা ★ নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ★ জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ★ জৈন্তাপুরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্য ★ জৈন্তাপুরে মাদক-চোরাচালানে কঠোর হওয়ার নির্দেশ, অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত ★ জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান, বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ ★ বিশ্বনাথের অলংকারী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া ★ দ্রুতই জৈন্তাপুর কে পৌরসভা ঘোষণার করা হবে, শিক্ষকসংকটসহ ডিসেম্বরে দৃশ্যমান উন্নয়ন কাজের অগ্রগতি দেখা যাবে ★ বিদেশে পাঠানোর পর নির্যাতন ও জিম্মির অভিযোগ, জৈন্তাপুরে একাধিক ভুক্তভোগীর অভিযোগ ★ ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সুনামগঞ্জে জেলা পর্যায়ের চূড়ান্ত বাছাই সম্পূর্ণ ★
হোম › স্থানীয় সংবাদ › দ্রুতই জৈন্তাপুর কে পৌরসভা ঘোষণার করা হবে, শিক্ষকসংকটসহ ডিসেম্বরে দৃশ্যমান উন্নয়ন কাজের অগ্রগতি দেখা যাবে

দ্রুতই জৈন্তাপুর কে পৌরসভা ঘোষণার করা হবে, শিক্ষকসংকটসহ ডিসেম্বরে দৃশ্যমান উন্নয়ন কাজের অগ্রগতি দেখা যাবে

আইকন
হেলাল আহমদ
২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
দ্রুতই জৈন্তাপুর কে পৌরসভা ঘোষণার করা হবে, শিক্ষকসংকটসহ ডিসেম্বরে দৃশ্যমান উন্নয়ন কাজের অগ্রগতি দেখা যাবে

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকসংকট আগামী এক মাসের মধ্যে দূর করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে জৈন্তাপুরকে দ্রুত সময়ে পৌরসভা ঘোষণার মাধ্যমে নতুন ধারায় উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

মন্ত্রী বলেন,চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জৈন্তাপুরবাসী বিভিন্ন দৃশ্যমান উন্নয়নকাজের অগ্রগতি দেখতে পাবেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ছয়তলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

বিদ্যালয়ের অবকাঠামোগত দুরবস্থা ও শিক্ষকস্বল্পতার বিষয়টি তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, একটি প্রাচীন সরকারি উচ্চ বিদ্যালয়ের এমন পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক। এলাকাবাসী ও শিক্ষার্থীদের দাবিগুলো শুনে তিনি শিক্ষকসংকট দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান। আগামী এক মাসের মধ্যে শিক্ষকস্বল্পতা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

নতুন ভবন নির্মাণের ফলে বিদ্যালয়ের পাঠদানের পরিবেশ আরও সুন্দর ও উন্নত হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও কারিগরি দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব দিতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে।

এ সময় জৈন্তাপুরকে দ্রুত সময়ে পৌরসভা ঘোষণার মাধ্যমে নতুন ধারায় উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী। তিনি বলেন, জৈন্তাপুরের উন্নয়নকে একটি পরিকল্পিত কাঠামোর মধ্যে এগিয়ে নিতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, সড়ক ও অবকাঠামোসহ সব স্তরে সমন্বিত উন্নয়ন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, যারা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন এবং জনগণের সেবা নিশ্চিত করতে আন্তরিক থাকবেন, তাদের স্বাগত জানানো হবে। তবে দায়িত্ব পালনে অবহেলা, কাজে ফাঁকি দেওয়া কিংবা সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন না করার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জনগণের প্রতি দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে।

যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এডিপির বরাদ্দ থেকে শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি এবং গ্রাম পুলিশদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।

পরে বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী।

কর্মসূচিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুমেরী জামান,শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সামছুল আরেফিন খান, জৈন্তাপুরের ইউএনও সুনন্দা রায়, কানাইঘাট সার্কেলের এএসপি মো. নুমান, জৈন্তাপুর মডেল থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউপি চেয়ারম্যান সুলতান করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পালসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও খবর
ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড়   থেকে বিদেশি রিভলবার উদ্ধার
ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার
রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান  জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট
রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট
ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে
ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে
দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা
দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা
নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান
নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান
জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্য
জৈন্তাপুরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্য
জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান, বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ
জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান, বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ