রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
 রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
সিলেট তামাবিল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের প্রাণহানি আহত অন্তত দশ ★ বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার পূর্বাভাস আইএমএফের, কমছে বাংলাদেশের প্রবৃদ্ধি ★ আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ট্যাক্সি ও ট্রাক চালক নিয়োগ নিয়ে আলোচনা ★ টিকটকে সরাসরি কেনাকাটার নতুন সুবিধা, যুক্ত হচ্ছে এআই সহকারী ★ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ ★ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি ★ ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার ★ ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত ★ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার নির্দেশ ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, প্রতিবাদ জানাল ঢাকা ★ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে অগ্রগতি, পরীক্ষামূলক উৎপাদন শুরুর অপেক্ষা ★ শপথের পর সরকারি অর্থে দুর্নীতি করেননি, দাবি সংসদ সদস্য আমির হামজার ★ রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট ★ ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে ★ গোয়াইনঘাটে দায়িত্বের উজ্জ্বল দৃষ্টান্ত ওসি মো. ওমর ফারুক মোড়ল ★ দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা ★ নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ★ জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ★ জৈন্তাপুরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্য ★ জৈন্তাপুরে মাদক-চোরাচালানে কঠোর হওয়ার নির্দেশ, অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত ★ জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান, বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ ★ বিশ্বনাথের অলংকারী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া ★ দ্রুতই জৈন্তাপুর কে পৌরসভা ঘোষণার করা হবে, শিক্ষকসংকটসহ ডিসেম্বরে দৃশ্যমান উন্নয়ন কাজের অগ্রগতি দেখা যাবে ★ বিদেশে পাঠানোর পর নির্যাতন ও জিম্মির অভিযোগ, জৈন্তাপুরে একাধিক ভুক্তভোগীর অভিযোগ ★
হোম › সারাদেশ › শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী লাগাবে একটি গাছ’—সবুজ শ্রীকাইল ইউনিয়ন গড়ার আহ্বান আব্দুল মোমেনের

শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী লাগাবে একটি গাছ’—সবুজ শ্রীকাইল ইউনিয়ন গড়ার আহ্বান আব্দুল মোমেনের

আইকন
হেলাল আহমদ
১২ আগস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী লাগাবে একটি গাছ’—সবুজ শ্রীকাইল ইউনিয়ন গড়ার আহ্বান আব্দুল মোমেনের

মোঃশাফায়েত হোসেন সুজন মুন্সী 

স্টাফ রিপোটার 

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ শ্রীকাইল ইউনিয়ন গড়ে তুলতে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও মোমেন কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মোমেন।

এ বছর ১ হাজার ২০০ গাছ লাগানোর লক্ষ্য নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তিনি। শুধু বিদ্যালয় নয়, প্রতিটি পরিবার ও নাগরিককে এ কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত করার আহ্বানও জানান তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আব্দুল মোমেন।

তিনি বলেন, “এ বছর আমরা ১ হাজার ২০০ গাছ লাগাতে চাই। শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকেই এ কর্মসূচির শুরু হয়েছে। তবে এটি শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রতিটি পরিবার ও মানুষকে এর সঙ্গে সম্পৃক্ত করতে চাই।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা প্রত্যেকে বাড়ির সামনে, আঙিনায় কিংবা আশপাশে সুযোগমতো অন্তত একটি করে গাছ লাগাবে। একটি গাছ ছোট উদ্যোগ হলেও হাজারো মানুষের হাতে হাজারো গাছ একদিন একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলবে।”

তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, গাছের পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল হতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা সম্ভব।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ও ভিপি মোজাম্মেল হক নাছির, কো-অপ্ট সদস্য আবু কাউছার, ইব্রাহীম সাহেব, অ্যাডহক কমিটির সদস্য সাইদুল হক সৌরভ মেম্বার, শিক্ষক এমরান স্যারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি. এম. নাছির উদ্দিন।

পরে প্রধান অতিথি আব্দুল মোমেন শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

বক্তারা বলেন, “একটি গাছ শুধু প্রকৃতিকে বাঁচায় না, ভবিষ্যৎ প্রজন্মকেও বাঁচার স্বপ্ন দেখায়।” এ সময় প্রত্যেক শিক্ষার্থী ও নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি এর পরিচর্যা ও সংরক্ষণের আহ্বান জানানো হয়।

আরও খবর
ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত
ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত
দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধের হারের দিক থেকে শীর্ষ স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধের হারের দিক থেকে শীর্ষ স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কুমিল্লা জেলা উত্তর শাখার ৪২সদ্যস নতুন কার্যনির্বাহী কমিটি    অনুমোদিত
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কুমিল্লা জেলা উত্তর শাখার ৪২সদ্যস নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদিত
কুমিল্লা সিটি কর্পোরেশনে নবনিযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের যোগদান
কুমিল্লা সিটি কর্পোরেশনে নবনিযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের যোগদান
ড্র দিয়ে শুরু হলো শ্রীকাইল সাউথ রাইজিং ট্যালেন্টস ফুটবল কাপ (এসএসআরটিএফসি) ২০২৬ উদ্বোধন
ড্র দিয়ে শুরু হলো শ্রীকাইল সাউথ রাইজিং ট্যালেন্টস ফুটবল কাপ (এসএসআরটিএফসি) ২০২৬ উদ্বোধন
চুনারুঘাট বাজারে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান
চুনারুঘাট বাজারে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান
শান্তিগঞ্জে কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত
শান্তিগঞ্জে কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত
মুরাদনগরের সোনাকান্দা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি
মুরাদনগরের সোনাকান্দা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি