সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
 সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
অনলাইন সাংবাদিকদের সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন গুরুত্বপূর্ণ, বললেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ★ জয়পুরহাটে ল্যাপটপ বিতরণ ও সার ডিলারশিপ নিয়ে অনিয়মের অভিযোগ, বিএনপি নেতার পোস্টে আলোচনা ★ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা হয়েছে বিভিন্ন সময়ে, মন্তব্য প্রধানমন্ত্রীর ★ সিলেট তামাবিল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের প্রাণহানি আহত অন্তত দশ ★ বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার পূর্বাভাস আইএমএফের, কমছে বাংলাদেশের প্রবৃদ্ধি ★ আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ট্যাক্সি ও ট্রাক চালক নিয়োগ নিয়ে আলোচনা ★ টিকটকে সরাসরি কেনাকাটার নতুন সুবিধা, যুক্ত হচ্ছে এআই সহকারী ★ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ ★ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি ★ ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার ★ ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত ★ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার নির্দেশ ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, প্রতিবাদ জানাল ঢাকা ★ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে অগ্রগতি, পরীক্ষামূলক উৎপাদন শুরুর অপেক্ষা ★ শপথের পর সরকারি অর্থে দুর্নীতি করেননি, দাবি সংসদ সদস্য আমির হামজার ★ রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট ★ ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে ★ গোয়াইনঘাটে দায়িত্বের উজ্জ্বল দৃষ্টান্ত ওসি মো. ওমর ফারুক মোড়ল ★ দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা ★ নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ★ জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ★ জৈন্তাপুরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্য ★ জৈন্তাপুরে মাদক-চোরাচালানে কঠোর হওয়ার নির্দেশ, অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত ★ জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান, বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ ★
হোম › স্থানীয় সংবাদ › বৃহত্তর হরিপুর ইলেকট্রিক ও স্যানেটারী সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বৃহত্তর হরিপুর ইলেকট্রিক ও স্যানেটারী সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আইকন
ন্যাশনাল বার্তা
০৬ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
বৃহত্তর হরিপুর ইলেকট্রিক ও স্যানেটারী সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জৈন্তাপুর সিলেট প্রতিনিধি ৬ মার্চ ২০২৬

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে বৃহত্তর হরিপুর এলাকার প্রয়াত ইলেকট্রিশিয়ানদের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ রমজান স্থানীয় তানভির রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে বৃহত্তর হরিপুর ইলেকট্রিক এন্ড স্যানেটারী সমিতির উদ্যোগে এই মহতি আয়োজন সম্পন্ন হয়।

সংগঠনের সভাপতি ইউসুফ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সায়েম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন। মাহফিলে বৃহত্তর হরিপুর এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ইলেকট্রিশিয়ান ও স্যানেটারী ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পেশাগত জীবনের দীর্ঘদিনের সঙ্গী ও প্রয়াত সহকর্মীদের স্মৃতিচারণ করে তাদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে বালিপাড়া গ্রামের হাজী আজির উদ্দিন মিকার হেমু ভাটপাড়া গ্রামের জামাল উদ্দিন জসিম উদ্দিন মিকার ও জব্বার উদ্দিন উত্তর বাঘেরখালের বাবুল আহমদ বাঘেরখালের দেলোয়ার হোসেন এবং হরিপুর গ্রামের দারা মিয়া ও খালেদ আহমদের অবদানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। আয়োজকরা জানান কর্মজীবনের ব্যস্ততার মাঝেও হারানো সহকর্মীদের ভুলে না গিয়ে তাদের জন্য দোয়া করা এবং সামাজিক ভ্রাতৃত্ব বজায় রাখাই এই আয়োজনের মূল লক্ষ্য।

ইফতারের আগ মুহূর্তে পরম করুণাময়ের দরবারে মোনাজাতের মাধ্যমে উপস্থিত সবাই প্রয়াতদের জান্নাত কামনায় প্রার্থনা করেন। আয়োজনের শেষে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়। পেশাগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে মানুষের প্রতি মানুষের এই যে অকৃত্রিম ভালোবাসা ও পরম শ্রদ্ধা তা উপস্থিত সবার মনে এক গভীর দাগ কেটে যায়। যারা আজ নেই তাদের জন্য এক ফোঁটা চোখের জল আর দোয়াই যেন প্রমান করে দেয় মানুষ মরে গেলেও তার কর্ম এবং সহকর্মীদের ভালোবাসা চিরকাল বেঁচে থাকে।


আরও খবর
অনলাইন সাংবাদিকদের সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন গুরুত্বপূর্ণ, বললেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
অনলাইন সাংবাদিকদের সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন গুরুত্বপূর্ণ, বললেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেট তামাবিল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের প্রাণহানি আহত অন্তত দশ
সিলেট তামাবিল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের প্রাণহানি আহত অন্তত দশ
ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড়   থেকে বিদেশি রিভলবার উদ্ধার
ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার
রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান  জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট
রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট
ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে
ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে
দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা
দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা
নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান
নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান
জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ