রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
 রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
সিলেট তামাবিল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের প্রাণহানি আহত অন্তত দশ ★ বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার পূর্বাভাস আইএমএফের, কমছে বাংলাদেশের প্রবৃদ্ধি ★ আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ট্যাক্সি ও ট্রাক চালক নিয়োগ নিয়ে আলোচনা ★ টিকটকে সরাসরি কেনাকাটার নতুন সুবিধা, যুক্ত হচ্ছে এআই সহকারী ★ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ ★ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি ★ ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার ★ ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত ★ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার নির্দেশ ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, প্রতিবাদ জানাল ঢাকা ★ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে অগ্রগতি, পরীক্ষামূলক উৎপাদন শুরুর অপেক্ষা ★ শপথের পর সরকারি অর্থে দুর্নীতি করেননি, দাবি সংসদ সদস্য আমির হামজার ★ রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট ★ ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে ★ গোয়াইনঘাটে দায়িত্বের উজ্জ্বল দৃষ্টান্ত ওসি মো. ওমর ফারুক মোড়ল ★ দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা ★ নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ★ জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ★ জৈন্তাপুরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্য ★ জৈন্তাপুরে মাদক-চোরাচালানে কঠোর হওয়ার নির্দেশ, অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত ★ জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান, বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ ★ বিশ্বনাথের অলংকারী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া ★ দ্রুতই জৈন্তাপুর কে পৌরসভা ঘোষণার করা হবে, শিক্ষকসংকটসহ ডিসেম্বরে দৃশ্যমান উন্নয়ন কাজের অগ্রগতি দেখা যাবে ★ বিদেশে পাঠানোর পর নির্যাতন ও জিম্মির অভিযোগ, জৈন্তাপুরে একাধিক ভুক্তভোগীর অভিযোগ ★
হোম › মিডিয়া ও সাংবাদিকতা › সিলেট অনলাইন প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: গোলজার সভাপতি ও সাইফুর সাধারণ সম্পাদক পুননির্বাচিত

সিলেট অনলাইন প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: গোলজার সভাপতি ও সাইফুর সাধারণ সম্পাদক পুননির্বাচিত

আইকন
ন্যাশনাল বার্তা
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সিলেট অনলাইন প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: গোলজার সভাপতি ও সাইফুর সাধারণ সম্পাদক পুননির্বাচিত

সিলেটের অনলাইন সংবাদকর্মীদের শীর্ষ সংগঠন ‘সিলেট অনলাইন প্রেসক্লাব’-এর কার্যকরী পরিষদ ২০২৬-২৭ মেয়াদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলজার আহমদ হেলাল এবং সাধারণ সম্পাদক পদে বিজয় টিভির সিলেট প্রতিনিধি এম. সাইফুর রহমান তালুকদার পুননির্বাচিত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো. ইরফানুজ্জামান চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে বিজয়ীরা হলেন:

 * সিনিয়র সহ-সভাপতি: আব্দুল মুহিত দিদার (একাত্তর টেলিভিশন)

 * সহ-সভাপতি: জহিরুল ইসলাম মিশু (আলোকিত বাংলাদেশ)

 * সহ-সাধারণ সম্পাদক: মাসুদ আহমদ রনি (ঢাকা পোস্ট)

 * কোষাধ্যক্ষ: শহিদুর রহমান জুয়েল (টাইম বাংলা নিউজ)

 * পাঠাগার ও প্রকাশনা সম্পাদক: লোকমান আহমদ (একাত্তরের কথা)

 * তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মো. কামরুল আলম (আলোকিত সিলেট)

 * দপ্তর সম্পাদক: দেলওয়ার হোসেন মান্না (Daily Campus)

 * নির্বাহী সদস্য: সাদিকুর রহমান চৌধুরী (দিনকাল), মো. মশাহিদ আলী (বার্তা ২৪) ও সৈয়দ রাসেল আহমদ (আজকের সিলেট)।

নির্বাচন চলাকালে নির্বাচন কমিশনার আফতাব চৌধুরী ও মুহিবুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও নির্বাচনী কার্যক্রম পরিদর্শন করেন এসএমপির মুখপাত্র ও ডিসি (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, আপিল বোর্ডের সদস্য ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার ও এডভোকেট সৈয়দা শিরিন আক্তারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, এবারের নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এফবিসিসিআই-এর সাবেক পরিচালক খন্দকার শিপার আহমদ।

নতুন এই কার্যকরী কমিটি সিলেটের অনলাইন সাংবাদিকতার মান উন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। নবনির্বাচিত নেতৃবৃন্দকে বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হচ্ছে।