রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
 রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
সিলেট তামাবিল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের প্রাণহানি আহত অন্তত দশ ★ বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার পূর্বাভাস আইএমএফের, কমছে বাংলাদেশের প্রবৃদ্ধি ★ আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ট্যাক্সি ও ট্রাক চালক নিয়োগ নিয়ে আলোচনা ★ টিকটকে সরাসরি কেনাকাটার নতুন সুবিধা, যুক্ত হচ্ছে এআই সহকারী ★ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ ★ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি ★ ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার ★ ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত ★ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার নির্দেশ ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, প্রতিবাদ জানাল ঢাকা ★ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে অগ্রগতি, পরীক্ষামূলক উৎপাদন শুরুর অপেক্ষা ★ শপথের পর সরকারি অর্থে দুর্নীতি করেননি, দাবি সংসদ সদস্য আমির হামজার ★ রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট ★ ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে ★ গোয়াইনঘাটে দায়িত্বের উজ্জ্বল দৃষ্টান্ত ওসি মো. ওমর ফারুক মোড়ল ★ দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা ★ নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ★ জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ★ জৈন্তাপুরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্য ★ জৈন্তাপুরে মাদক-চোরাচালানে কঠোর হওয়ার নির্দেশ, অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত ★ জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান, বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ ★ বিশ্বনাথের অলংকারী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া ★ দ্রুতই জৈন্তাপুর কে পৌরসভা ঘোষণার করা হবে, শিক্ষকসংকটসহ ডিসেম্বরে দৃশ্যমান উন্নয়ন কাজের অগ্রগতি দেখা যাবে ★ বিদেশে পাঠানোর পর নির্যাতন ও জিম্মির অভিযোগ, জৈন্তাপুরে একাধিক ভুক্তভোগীর অভিযোগ ★
হোম › শিক্ষা › ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সাঁথিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সাঁথিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

আইকন
ন্যাশনাল বার্তা
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সাঁথিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে পাবনার সাঁথিয়া উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাঁথিয়া উপজেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে সাঁথিয়া উপজেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সহ-সভাপতি জসিম উদ্দিন ও সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হক, বোয়ালমারী কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আব্দুল্লাহ, সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন রানা, সহকারী অধ্যাপক এম এ হাই, মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক ও নাড়িয়াগোদাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম রিপন, সাঁথিয়া উপজেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আজমল হোসেন, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, ইসমাইল হোসেন কিরণ, আনিসুর রহমান লিটন, ডাক্তার আব্দুল্লাহ আল হাদি, কেন্দ্রীয় কমিটির সদস্য ফার্মাসিস্ট রাসেল আহমেদ সোহাগ, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আরিফা আঞ্জুমান আরা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, গত ২১ জানুয়ারি নবম পে স্কেল কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হলেও এখনো পর্যন্ত অর্থ উপদেষ্টা প্রজ্ঞাপন জারি না করে নতুন কমিটি গঠনের মাধ্যমে সময়ক্ষেপণ করছেন। তারা দ্রুত গেজেট প্রকাশের দাবি জানান। বক্তারা আরও বলেন, আগামী ৬ তারিখের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে ৬ তারিখের মহাসমাবেশে সর্বাত্মক অংশগ্রহণের আহ্বান জানানো হবে।

কর্মসূচিতে এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এম এ হাই
সাঁথিয়া, পাবনা
তারিখ: ০৩-০২-২০২৬

আরও খবর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের দ্রুত যোগদান নিশ্চিত করার লক্ষ্যে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত আসার পর রাজধানী শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা এসেছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের দ্রুত যোগদান নিশ্চিত করার লক্ষ্যে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত আসার পর রাজধানী শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা এসেছে।
শিক্ষার্থীদের  হাতে ট্যাপ দেওয়া হবে।
শিক্ষার্থীদের হাতে ট্যাপ দেওয়া হবে।
শিক্ষকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান, ১৭ বছর পর বাড়ছে উৎসব ভাতা
শিক্ষকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান, ১৭ বছর পর বাড়ছে উৎসব ভাতা
প্রাথমিক শিক্ষা উপবৃত্তির নতুন নির্দেশিকা প্রকাশ: কোন শ্রেণিতে কত টাকা জানাল অধিদপ্তর
প্রাথমিক শিক্ষা উপবৃত্তির নতুন নির্দেশিকা প্রকাশ: কোন শ্রেণিতে কত টাকা জানাল অধিদপ্তর
প্রকৃতির কোলে নান্দনিক ইফতার: প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়তে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অভিনব উদ্যোগ
প্রকৃতির কোলে নান্দনিক ইফতার: প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়তে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অভিনব উদ্যোগ
৩৮ হাজার ছাত্রের রেজিস্ট্রেশনে ভুলক্রমে লেখা হলো ছাত্রী
৩৮ হাজার ছাত্রের রেজিস্ট্রেশনে ভুলক্রমে লেখা হলো ছাত্রী
ঢাবির হলের ইফতারে গরুর মাংস বাদ: শিক্ষার্থী ও প্রতিনিধিদের মধ্যে তীব্র ক্ষোভ
ঢাবির হলের ইফতারে গরুর মাংস বাদ: শিক্ষার্থী ও প্রতিনিধিদের মধ্যে তীব্র ক্ষোভ
বিতর্কিত পদোন্নতির বিষয়ে অবগত নন শিক্ষামন্ত্রী বিষয়টি পর্যালোচনার আশ্বাস
বিতর্কিত পদোন্নতির বিষয়ে অবগত নন শিক্ষামন্ত্রী বিষয়টি পর্যালোচনার আশ্বাস