বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
 বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
র‍্যালিতে মুখর দিরাই, বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শান্তিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ১৭ বাসকে ৩২ হাজার টাকা জরিমানা ১ লক্ষ কোটি টাকা বিদ্যুৎখেকো আওয়ামী লীগের ব্যবসায়ীরা পাচার করে নিয়ে গেছে : গোলাপগঞ্জে এমপি এমরান গোলাপগঞ্জে ভোরে ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ৫ বিয়ানীবাজারে ইয়াবার বড় চালান জব্দ, গ্রেফতার মাদক ব্যবসায়ী জৈন্তাপুরে ওয়াচ টাওয়ারে ঝুলছিল বিজিবি সদস্যের মরদেহ ক্ষ্যাপের’ মাঠ থেকে বসুন্ধরা কিংসে—জৈন্তাপুরের হিলাল আহমেদের নতুন যাত্রা জৈন্তাপুরে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে ছাত্রশিবিরের সংবর্ধনা তামাবিল মহাসড়কে গেটলক বাসের ধাক্কায় পর্যটক কিশোরী নিহত,মা আহত; সড়ক অবরোধ তামাবিল মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী জৈন্তাপুরে প্রস্তাবিত পৌরসভা বাতিলের দাবি সচেতন নাগরিক ফোরামের শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী লাগাবে একটি গাছ’—সবুজ শ্রীকাইল ইউনিয়ন গড়ার আহ্বান আব্দুল মোমেনের জৈন্তাপুরে শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দিরে দুর্ধর্ষ চুরি, ক্ষতি ৩০ লাখ টাকা জৈন্তাপুরে পারিবারিক কলহের জেরে প্রাণ গেল দ্বিতীয় স্ত্রীর, স্বামী ও প্রথম স্ত্রী পুলিশের হেফাজতে জৈন্তাপুরে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও বিরুদ্ধে বিক্ষোভ সিলেটের জৈন্তাপুরে গণপরিবহনের ধাক্কায় গুরুতর আহত পথচারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর স্থানীয়দের মহাসড়ক অবরোধ এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খবর জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন। এক বর্ণাঢ্য কর্মজীবনের সার্থক সমাপ্তি, অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধের হারের দিক থেকে শীর্ষ স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সারাদেশে সাধারণ মানুষের মাঝে সঞ্চয় প্রবৃত্তি বৃদ্ধি ও সুরক্ষার লক্ষ্য নিয়ে চালু হওয়া ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৪তম ড্র রোববার দুই আগস্ট অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান ক্ষমতাসীন দল বিএনপির কর্মকাণ্ড নিয়ে কড়া সমালোচনা তুলে ধরেছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের দ্রুত যোগদান নিশ্চিত করার লক্ষ্যে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত আসার পর রাজধানী শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা এসেছে। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত থেকে জনগণের সেবায় মানবিক ও পেশাদার হয়ে ওঠার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিনটি অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ভারতে ই ২০ পেট্রোল চালুর সিদ্ধান্তের বিরোধিতা করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন অভিমুখে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল।
হোমঅর্থনীতিজানুয়ারিতে রেমিট্যান্স এসেছে ৩১৭ কোটি ডলার, সাত ব্যাংকে নেই এক ডলারও

জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে ৩১৭ কোটি ডলার, সাত ব্যাংকে নেই এক ডলারও

আইকন
ন্যাশনাল বার্তা
০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে ৩১৭ কোটি ডলার, সাত ব্যাংকে নেই এক ডলারও

সদ্যবিদায়ী জানুয়ারি মাসে দেশে প্রবাসী আয় এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এটি দেশের ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে এ মাসজুড়ে দেশের সাতটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি মাসে রেমিট্যান্স না আসা ব্যাংকের সংখ্যা সাতটি। এর মধ্যে রয়েছে একটি বিশেষায়িত ব্যাংক, দুটি বেসরকারি ব্যাংক এবং চারটি বিদেশি ব্যাংক।

প্রতিবেদন অনুযায়ী, বিশেষায়িত ব্যাংক খাতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাবের মাধ্যমে জানুয়ারিতে কোনো প্রবাসী আয় আসেনি। পাশাপাশি বেসরকারি খাতে পদ্মা ব্যাংক পিএলসি এবং আইসিবি ইসলামী ব্যাংকেও রেমিট্যান্স শূন্য ছিল।

এ ছাড়া বিদেশি খাতের চার ব্যাংক আল ফারাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমেও জানুয়ারি মাসে কোনো রেমিট্যান্স আসেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ কোটি ১০ লাখ ৬০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সর্বোচ্চ ২২৯ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স।

এর আগে গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ মাসিক প্রবাসী আয় ছিল। গত নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

এ ছাড়া গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে আসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। গত আগস্ট ও জুলাইয়ে আসে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

রেমিট্যান্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় মাসভিত্তিক এই ওঠানামা নিয়ে ব্যাংকিং খাত ও অর্থনীতিবিদদের নজর রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও খবর
বৈশ্বিক জ্বালানি সংকট ও মুদ্রার অবমূল্যায়নে অর্থনীতিতে বহুমুখী চাপের আশঙ্কা
বৈশ্বিক জ্বালানি সংকট ও মুদ্রার অবমূল্যায়নে অর্থনীতিতে বহুমুখী চাপের আশঙ্কা
বিশ্ববাজারে স্বর্ণের দামে সামান্য পতন: দেশের বাজারে ভরি প্রতি নতুন মূল্য নির্ধারণ
বিশ্ববাজারে স্বর্ণের দামে সামান্য পতন: দেশের বাজারে ভরি প্রতি নতুন মূল্য নির্ধারণ
একদিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দামে বড় লাফ
একদিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দামে বড় লাফ
ঋণ নবায়নের নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ঋণ নবায়নের নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়লেন পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়লেন পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু
বাংলাদেশ ব্যাংকে চরম বিশৃঙ্খলা কর্মকর্তাদের তোপের মুখে দপ্তর ছাড়লেন গভর্নরের উপদেষ্টা
বাংলাদেশ ব্যাংকে চরম বিশৃঙ্খলা কর্মকর্তাদের তোপের মুখে দপ্তর ছাড়লেন গভর্নরের উপদেষ্টা
বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ে রদবদল চার পরিচালকসহ পাঁচ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ে রদবদল চার পরিচালকসহ পাঁচ কর্মকর্তাকে বদলি
বিদায় নিচ্ছেন আহসান এইচ মনসুর: বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া শুরু
বিদায় নিচ্ছেন আহসান এইচ মনসুর: বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া শুরু