রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
 রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
সিলেট তামাবিল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের প্রাণহানি আহত অন্তত দশ ★ বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার পূর্বাভাস আইএমএফের, কমছে বাংলাদেশের প্রবৃদ্ধি ★ আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ট্যাক্সি ও ট্রাক চালক নিয়োগ নিয়ে আলোচনা ★ টিকটকে সরাসরি কেনাকাটার নতুন সুবিধা, যুক্ত হচ্ছে এআই সহকারী ★ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ ★ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি ★ ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার ★ ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত ★ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার নির্দেশ ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, প্রতিবাদ জানাল ঢাকা ★ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে অগ্রগতি, পরীক্ষামূলক উৎপাদন শুরুর অপেক্ষা ★ শপথের পর সরকারি অর্থে দুর্নীতি করেননি, দাবি সংসদ সদস্য আমির হামজার ★ রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট ★ ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে ★ গোয়াইনঘাটে দায়িত্বের উজ্জ্বল দৃষ্টান্ত ওসি মো. ওমর ফারুক মোড়ল ★ দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা ★ নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ★ জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ★ জৈন্তাপুরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্য ★ জৈন্তাপুরে মাদক-চোরাচালানে কঠোর হওয়ার নির্দেশ, অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত ★ জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান, বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ ★ বিশ্বনাথের অলংকারী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া ★ দ্রুতই জৈন্তাপুর কে পৌরসভা ঘোষণার করা হবে, শিক্ষকসংকটসহ ডিসেম্বরে দৃশ্যমান উন্নয়ন কাজের অগ্রগতি দেখা যাবে ★ বিদেশে পাঠানোর পর নির্যাতন ও জিম্মির অভিযোগ, জৈন্তাপুরে একাধিক ভুক্তভোগীর অভিযোগ ★
হোম › রাজনীতি ও কূটনীতি › যারা বছরের পর বছর গুপ্ত ছিল, তারাই আজ মজলুমদের গুপ্ত বলে: জামায়াত আমির

যারা বছরের পর বছর গুপ্ত ছিল, তারাই আজ মজলুমদের গুপ্ত বলে: জামায়াত আমির

আইকন
ন্যাশনাল বার্তা
০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
যারা বছরের পর বছর গুপ্ত ছিল, তারাই আজ মজলুমদের গুপ্ত বলে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা বছরের পর বছর আত্মগোপনে ছিল, তারাই এখন মজলুমদের ‘গুপ্ত’ ও ‘সুপ্ত’ বলে আখ্যা দিচ্ছে। অন্যের দিকে আঙুল তোলার আগে তাদের নিজেদের অবস্থান আয়নায় দেখার আহ্বান জানান তিনি।

শনিবার (৩১ জানুয়ারি) ঢাকার কেরানীগঞ্জে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, “জাতি কখনো কল্পনাও করেনি যে ফ্যাসিবাদী শক্তি অপদস্ত হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে এবং ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতি ভাবেনি ছোপ ছোপ রক্ত আর সারি সারি লাশের রাজনীতি থেকে মুক্তি পাবে।”

তিনি অভিযোগ করে বলেন, সাড়ে ১৫ বছর ধরে যারা দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল, তারাই ব্যাংক লুট, শেয়ারবাজার ধ্বংস ও জনগণের অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ছিল। দেশকে চাঁদাবাজির স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছে এবং দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে।

জামায়াত আমির বলেন, “যারা দেশকে ভালোবাসে, তারা মানুষের শান্তি চায়। আর যারা দেশকে ভালোবাসে না, তারা মানুষকে কষ্ট দেয়।”
তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর শীর্ষ ১১ জন নেতাকে মিথ্যা অভিযোগে হত্যা করা হয়েছে। সাড়ে ১৩ বছর ধরে দলের সব কার্যালয় বন্ধ রাখা হয়েছে। এক হাজারের বেশি নেতাকর্মী নিহত হয়েছেন এবং বহু নেতাকর্মীর বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। প্রতীক কেড়ে নেওয়ার পাশাপাশি শেষ পর্যন্ত দলকে নিষিদ্ধ করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “জুলাই না হলে ২০২৬ সালের নির্বাচন কীভাবে সম্ভব? জুলাই না হলে তো ফ্যাসিবাদীদের অধীনেই ২০২৯ সালে নির্বাচন হওয়ার কথা ছিল। ২০২৬ সালের নির্বাচন চাইব, আবার জুলাই মানব না—এটা হতে পারে না।”

তিনি আরও বলেন, “আমরা স্পষ্ট ঘোষণা দিয়েছি—ইনশাল্লাহ এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করব, চাঁদাবাজমুক্ত করব। মা-বোনদের ইজ্জত ও নিরাপত্তা নিশ্চিত করব। শিশু ও বৃদ্ধদের জন্য নিরাপদ বাংলাদেশ উপহার দেব।”

জামায়াত আমিরের ভাষ্য, ভবিষ্যতে দেশে আর কোনো ব্যাংক ডাকাত থাকবে না, শেয়ারবাজার লুটের দুঃসাহস কেউ দেখাবে না এবং ঘরে ঘরে চাঁদার নামে ডাকাতির সুযোগ দেওয়া হবে না।