বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
 বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
র‍্যালিতে মুখর দিরাই, বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শান্তিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ১৭ বাসকে ৩২ হাজার টাকা জরিমানা ১ লক্ষ কোটি টাকা বিদ্যুৎখেকো আওয়ামী লীগের ব্যবসায়ীরা পাচার করে নিয়ে গেছে : গোলাপগঞ্জে এমপি এমরান গোলাপগঞ্জে ভোরে ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ৫ বিয়ানীবাজারে ইয়াবার বড় চালান জব্দ, গ্রেফতার মাদক ব্যবসায়ী জৈন্তাপুরে ওয়াচ টাওয়ারে ঝুলছিল বিজিবি সদস্যের মরদেহ ক্ষ্যাপের’ মাঠ থেকে বসুন্ধরা কিংসে—জৈন্তাপুরের হিলাল আহমেদের নতুন যাত্রা জৈন্তাপুরে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে ছাত্রশিবিরের সংবর্ধনা তামাবিল মহাসড়কে গেটলক বাসের ধাক্কায় পর্যটক কিশোরী নিহত,মা আহত; সড়ক অবরোধ তামাবিল মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী জৈন্তাপুরে প্রস্তাবিত পৌরসভা বাতিলের দাবি সচেতন নাগরিক ফোরামের শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী লাগাবে একটি গাছ’—সবুজ শ্রীকাইল ইউনিয়ন গড়ার আহ্বান আব্দুল মোমেনের জৈন্তাপুরে শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দিরে দুর্ধর্ষ চুরি, ক্ষতি ৩০ লাখ টাকা জৈন্তাপুরে পারিবারিক কলহের জেরে প্রাণ গেল দ্বিতীয় স্ত্রীর, স্বামী ও প্রথম স্ত্রী পুলিশের হেফাজতে জৈন্তাপুরে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও বিরুদ্ধে বিক্ষোভ সিলেটের জৈন্তাপুরে গণপরিবহনের ধাক্কায় গুরুতর আহত পথচারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর স্থানীয়দের মহাসড়ক অবরোধ এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খবর জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন। এক বর্ণাঢ্য কর্মজীবনের সার্থক সমাপ্তি, অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধের হারের দিক থেকে শীর্ষ স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সারাদেশে সাধারণ মানুষের মাঝে সঞ্চয় প্রবৃত্তি বৃদ্ধি ও সুরক্ষার লক্ষ্য নিয়ে চালু হওয়া ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৪তম ড্র রোববার দুই আগস্ট অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান ক্ষমতাসীন দল বিএনপির কর্মকাণ্ড নিয়ে কড়া সমালোচনা তুলে ধরেছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের দ্রুত যোগদান নিশ্চিত করার লক্ষ্যে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত আসার পর রাজধানী শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা এসেছে। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত থেকে জনগণের সেবায় মানবিক ও পেশাদার হয়ে ওঠার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিনটি অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ভারতে ই ২০ পেট্রোল চালুর সিদ্ধান্তের বিরোধিতা করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন অভিমুখে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল।
হোমঅর্থনীতিপদত্যাগ ও ছুটির গুজব নাকচ করলেন গভর্নর আহসান এইচ মনসুর

পদত্যাগ ও ছুটির গুজব নাকচ করলেন গভর্নর আহসান এইচ মনসুর

আইকন
ন্যাশনাল বার্তা
২৯ জানুয়ারি ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
পদত্যাগ ও ছুটির গুজব নাকচ করলেন গভর্নর আহসান এইচ মনসুর

নিজের ছুটি ও পদত্যাগ নিয়ে ছড়ানো গুজব সরাসরি নাকচ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, “আমি কোনো ছুটির দরখাস্ত দিইনি, ছুটি মঞ্জুর হয়নি, ছুটির কোনো ইচ্ছাও নেই। আমি প্রতিদিন রাত ১০টার আগে বাসায় যেতে পারি না। ছুটি নেওয়ার সময় কোথায়?”

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকে এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গভর্নর অভিযোগ করেন, সম্মিলিত ইসলামী ব্যাংককে ঘিরে একটি ঈর্ষান্বিত মহল পরিকল্পিতভাবে গুজব ও উসকানি ছড়াচ্ছে। তিনি বলেন, “আমরা গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করি। প্রতিবাদের অধিকার সবার আছে। তবে কাজের মাধ্যমেই প্রমাণ করতে চাই, আমরা গ্রাহকদের সন্তুষ্ট করতে পেরেছি।”

তিনি দাবি করেন, গত এক বছরে বাংলাদেশ ব্যাংক যে সংস্কার কার্যক্রম চালিয়েছে, তা গত ১৪–১৫ বছরেও হয়নি। অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণমূলক হস্তক্ষেপ কমানোর উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ব্যাংকের শাখা অনুমোদন, ভাড়া বা স্কয়ার ফিটের মতো বিষয়গুলো কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ নয়; বরং ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ক্যাপিটাল ও ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট উন্নয়নই তাদের প্রধান দায়িত্ব।

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুনাফা প্রসঙ্গে গভর্নর বলেন, সরকার একা সব বোঝা বহন করতে পারে না। বিশ্বজুড়েই ‘বার্ডেন শেয়ারিং’ একটি প্রচলিত পদ্ধতি। তিনি জানান, কিছু আমানতকারী গত দুই বছরে ৪ শতাংশ মুনাফা পেলেও আগের বছরগুলোতে তারা ১২–১৩ শতাংশ পর্যন্ত মুনাফা পেয়েছেন এবং সামনের দিনগুলোতে ৯ দশমিক ৫ শতাংশ করে মুনাফা পাবেন।

তিনি আরও বলেন, সরকার জনগণের অর্থ দিয়ে এই ব্যাংককে অস্বাভাবিকভাবে সহায়তা করেছে, যা তার প্রত্যাশার চেয়েও বেশি। এ জন্য আমানতকারীদের সরকারের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।

চট্টগ্রাম অঞ্চলের কিছু শাখায় বিশৃঙ্খলা ও ভিডিও ধারণ করে পরিস্থিতি উত্তপ্ত করার অভিযোগ প্রসঙ্গে গভর্নর বলেন, বিষয়টি নজরে রয়েছে এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া হবে।

ইসলামী ব্যাংকিংয়ে মুনাফা বিতরণ সংক্রান্ত আউফি (AAOIFI) স্ট্যান্ডার্ড প্রসঙ্গে তিনি বলেন, এটি নতুন কোনো মানদণ্ড নির্ধারণের বিষয় নয়, বরং একটি চলমান ব্যাংকের সমস্যা সমাধানের বাস্তব উদ্যোগ।

শেষে সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে গভর্নর বলেন, “নিজেরা ব্যাংকে গিয়ে দেখুন, শুনুন, বুঝুন। অন্যের কথায় বিশ্বাস করবেন না। সাবেক পাঁচ ব্যাংক এখন সরকার মালিকানাধীন ব্যাংক হিসেবে যাত্রা শুরু করেছে। সবাই আস্থা রাখুন—কারও টাকার তছরুপ হবে না।”

আরও খবর
বৈশ্বিক জ্বালানি সংকট ও মুদ্রার অবমূল্যায়নে অর্থনীতিতে বহুমুখী চাপের আশঙ্কা
বৈশ্বিক জ্বালানি সংকট ও মুদ্রার অবমূল্যায়নে অর্থনীতিতে বহুমুখী চাপের আশঙ্কা
বিশ্ববাজারে স্বর্ণের দামে সামান্য পতন: দেশের বাজারে ভরি প্রতি নতুন মূল্য নির্ধারণ
বিশ্ববাজারে স্বর্ণের দামে সামান্য পতন: দেশের বাজারে ভরি প্রতি নতুন মূল্য নির্ধারণ
একদিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দামে বড় লাফ
একদিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দামে বড় লাফ
ঋণ নবায়নের নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ঋণ নবায়নের নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়লেন পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়লেন পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু
বাংলাদেশ ব্যাংকে চরম বিশৃঙ্খলা কর্মকর্তাদের তোপের মুখে দপ্তর ছাড়লেন গভর্নরের উপদেষ্টা
বাংলাদেশ ব্যাংকে চরম বিশৃঙ্খলা কর্মকর্তাদের তোপের মুখে দপ্তর ছাড়লেন গভর্নরের উপদেষ্টা
বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ে রদবদল চার পরিচালকসহ পাঁচ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ে রদবদল চার পরিচালকসহ পাঁচ কর্মকর্তাকে বদলি
বিদায় নিচ্ছেন আহসান এইচ মনসুর: বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া শুরু
বিদায় নিচ্ছেন আহসান এইচ মনসুর: বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া শুরু