রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
 রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
সিলেট তামাবিল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের প্রাণহানি আহত অন্তত দশ ★ বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার পূর্বাভাস আইএমএফের, কমছে বাংলাদেশের প্রবৃদ্ধি ★ আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ট্যাক্সি ও ট্রাক চালক নিয়োগ নিয়ে আলোচনা ★ টিকটকে সরাসরি কেনাকাটার নতুন সুবিধা, যুক্ত হচ্ছে এআই সহকারী ★ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ ★ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি ★ ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার ★ ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত ★ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার নির্দেশ ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, প্রতিবাদ জানাল ঢাকা ★ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে অগ্রগতি, পরীক্ষামূলক উৎপাদন শুরুর অপেক্ষা ★ শপথের পর সরকারি অর্থে দুর্নীতি করেননি, দাবি সংসদ সদস্য আমির হামজার ★ রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট ★ ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে ★ গোয়াইনঘাটে দায়িত্বের উজ্জ্বল দৃষ্টান্ত ওসি মো. ওমর ফারুক মোড়ল ★ দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা ★ নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ★ জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ★ জৈন্তাপুরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্য ★ জৈন্তাপুরে মাদক-চোরাচালানে কঠোর হওয়ার নির্দেশ, অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত ★ জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান, বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ ★ বিশ্বনাথের অলংকারী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া ★ দ্রুতই জৈন্তাপুর কে পৌরসভা ঘোষণার করা হবে, শিক্ষকসংকটসহ ডিসেম্বরে দৃশ্যমান উন্নয়ন কাজের অগ্রগতি দেখা যাবে ★ বিদেশে পাঠানোর পর নির্যাতন ও জিম্মির অভিযোগ, জৈন্তাপুরে একাধিক ভুক্তভোগীর অভিযোগ ★
হোম › আজকের শীর্ষ সংবাদ › সন্তান চান না স্ত্রী, বিচ্ছেদের পথে তারকা দম্পতি!

সন্তান চান না স্ত্রী, বিচ্ছেদের পথে তারকা দম্পতি!

আইকন
ন্যাশনাল বার্তা
২৮ জানুয়ারি ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সন্তান চান না স্ত্রী, বিচ্ছেদের পথে তারকা দম্পতি!

হিন্দি ছোট পর্দার জগতে ‘পাওয়ার কাপল’ হিসাবেই পরিচিত গৌরব খন্না ও আকাঙ্ক্ষা। কিছু দিন আগেই মুম্বাইয়ের বেশ কয়েকটি অনুষ্ঠানে হাতে হাত রেখে পরস্পরের সঙ্গে দেখা গিয়েছিল তাদের। তারাই নাকি এবার বিবাহবিচ্ছেদের পথ বেছে নিচ্ছেন!


‘বিগ বস ১৯’-এর ঘরেও গৌরবের সঙ্গে দেখা করতে এসেছিলেন আকাঙ্ক্ষা চমোলা। তাদের রসায়নও পছন্দ হয়েছিল দর্শকদের।


কিন্তু হঠাৎ তাদের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার গুঞ্জন। কেন?

জানা গেছে, আকাঙ্ক্ষা নাকি সন্তান চান না। অন্যদিকে গৌরব বাবা হওয়ার স্বপ্ন দেখেন। ‘বিগ বস’-এর ঘরে এসেও এ কথা জানিয়েছিলেন গৌরব।


অভিনেতা এ-ও জানিয়েছিলেন, তিনি সন্তান চান ঠিকই, কিন্তু স্ত্রীকে এতই ভালোবাসেন যে বাবা হওয়ার আশা পূর্ণ না হলেও চলবে। কিন্তু তার মধ্যে নাকি বাবা হতে না পারার হতাশা রয়েছে, দাবি করেছিলেন অনুরাগীরা।

অন্যদিকে, আকাঙ্ক্ষা জানিয়েছিলেন, সন্তান একটা বড় দায়িত্ব। তিনি সেই দায়িত্ব নিতে প্রস্তুত নন।


ভবিষ্যতেও প্রস্তুত হবেন কি না জানেন না। কর্মজীবনে এগিয়ে যাওয়াই তার লক্ষ্য।

এই মন্তব্যের জন্য কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু গৌরব ও আকাঙ্ক্ষা জানিয়েছিলেন, তাদের মধ্যে সেই বোঝাপড়া রয়েছে। তবে এবার অভিনেত্রীর একটি মন্তব্য ঘিরে জল্পনা তৈরি হয়েছে।


একটি পোস্টে আকাঙ্ক্ষা লেখেন, যে সম্পর্ক শুধুই প্রয়োজনের খাতিরে তৈরি হয়, সেখানে সব সময়ে মনকে ত্যাগ করতে হয়।


গৌরবের অনুরাগীদের দাবি, বৈবাহিক সম্পর্ক নিয়েই আকাঙ্ক্ষা এই পোস্ট করেছেন। সন্তানের বিষয়টি নিয়েই গৌরব-আকাঙ্ক্ষার মধ্যে সমস্যা শুরু হয়েছে বলে তাদের অনুমান।


তবে এ বিষয়ে গৌরবের পক্ষ থেকে অবশ্য কোনও মন্তব্য মেলেনি। তবে ভক্তদের একাংশের দাবি, নিজের নতুন কোনও কাজের প্রচার করতেই এই পোস্ট করেছেন গৌরব-পত্নী।