শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
 শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার পূর্বাভাস আইএমএফের, কমছে বাংলাদেশের প্রবৃদ্ধি ★ আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ট্যাক্সি ও ট্রাক চালক নিয়োগ নিয়ে আলোচনা ★ টিকটকে সরাসরি কেনাকাটার নতুন সুবিধা, যুক্ত হচ্ছে এআই সহকারী ★ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ ★ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি ★ ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার ★ ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত ★ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার নির্দেশ ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, প্রতিবাদ জানাল ঢাকা ★ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে অগ্রগতি, পরীক্ষামূলক উৎপাদন শুরুর অপেক্ষা ★ শপথের পর সরকারি অর্থে দুর্নীতি করেননি, দাবি সংসদ সদস্য আমির হামজার ★ রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট ★ ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে ★ গোয়াইনঘাটে দায়িত্বের উজ্জ্বল দৃষ্টান্ত ওসি মো. ওমর ফারুক মোড়ল ★ দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা ★ নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ★ জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ★ জৈন্তাপুরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্য ★ জৈন্তাপুরে মাদক-চোরাচালানে কঠোর হওয়ার নির্দেশ, অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত ★ জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান, বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ ★ বিশ্বনাথের অলংকারী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া ★ দ্রুতই জৈন্তাপুর কে পৌরসভা ঘোষণার করা হবে, শিক্ষকসংকটসহ ডিসেম্বরে দৃশ্যমান উন্নয়ন কাজের অগ্রগতি দেখা যাবে ★ বিদেশে পাঠানোর পর নির্যাতন ও জিম্মির অভিযোগ, জৈন্তাপুরে একাধিক ভুক্তভোগীর অভিযোগ ★ ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সুনামগঞ্জে জেলা পর্যায়ের চূড়ান্ত বাছাই সম্পূর্ণ ★
হোম › আবহাওয়া › ঢাকার চারপাশসহ দেশের ১৯ অঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত

ঢাকার চারপাশসহ দেশের ১৯ অঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত

আইকন
হেলাল আহমদ
১৪ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
ঢাকার চারপাশসহ দেশের ১৯ অঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত

বর্ষার মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের ১৯টি জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সাথে এসব অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে সরকারি এই পূর্বাভাসে জানানো হয়েছে। মঙ্গলবার ১৪ জুলাই দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত দেওয়া বিশেষ সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর এই আশঙ্কার কথা জানায়।

আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে যে রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ো হাওয়ার এই তীব্রতার সাথে বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ বা বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

এমন বৈরী আবহাওয়ার কারণে দেশের অভ্যন্তরীণ নদী অববাহিকায় চলাচলকারী নৌযানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা জারি করেছে প্রশাসন। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে উল্লিখিত ১৯টি অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সাথে নদীতে চলাচলকারী মাছ ধরার ট্রলার ও ছোট লঞ্চগুলোকে সাবধানে তীরের কাছাকাছি থেকে সাবধানে যাতায়াত করার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।