শনিবার , ০৬ জুন ২০২৬
 শনিবার , ০৬ জুন ২০২৬
সাম্প্রতিক
সিলেটের জৈন্তাপুরে জলবায়ু সহনশীল আধুনিক কৃষি প্রযুক্তি মেলার জমকালো উদ্বোধন সিলেটের জৈন্তাপুরে ১৭ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করেছে মডেল থানা পুলিশ চুনারুঘাট বাজারে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান শান্তিগঞ্জে কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত গোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকি রানী দেবকে হত্যার অভিযোগে এলাকাবাসীর প্রতিবাদ মুরাদনগরের সোনাকান্দা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি শেকড়ের টানে নবীনগরে ব্যারিস্টার জাকির আহাম্মদ স্বল্প নোটিশেই কলেজ ক্যাম্পাসে হাজারো মানুষের ঢল, ঈদ শুভেচ্ছা বিনিময়ে মিলনমেলা শেকড়ের টানে নবীনগরে ব্যারিস্টার জাকির আহাম্মদ স্বল্প নোটিশেই কলেজ ক্যাম্পাসে হাজারো মানুষের ঢল, ঈদ শুভেচ্ছা বিনিময়ে মিলনমেলা দিনাাজপুর বীরগঞ্জে প্রেসক্লাবেএমপি মহোদয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম__ঈদ মোবারক. সিলেট বিছনাকান্দি পর্যটকদের দুঃখ প্রকাশ আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় জৈন্তাপুরে “আরাফাত এন্ড আদিল অটো ড্রায়ার রাইস মিল”-এর শুভ উদ্বোধন মানবিক সহায়তায় পাশে দাঁড়ালেন অধ্যাপিকা মাহফুজা হান্নান, জৈন্তাপুরে অসহায় পরিবারের মুখে ঈদের হাসি মানবিক সহায়তায় পাশে দাঁড়ালেন অধ্যাপিকা মাহফুজা হান্নান, জৈন্তাপুরে অসহায় পরিবারের মুখে ঈদের হাসি সিলেটে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি ও থানায় জিডি বিদেশ পালানোর চেষ্টা ঠেকাতে ইমিগ্রেশনে চিঠি শাহপরাণ থানার জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের নতুন সদস্য পদের আবেদন আহ্বান জৈন্তাপুর উপজেলায় প্রাথমিক শিক্ষা পদকের শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষিকা ও বিদ্যালয় ঘোষণা ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযানে পিকআপ ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় চা পাতা জব্দসহ এক ব্যক্তি গ্রেফতার দশকিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় সমাজসেবক বাদশা ফকির।। প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলারদের জন্য সিলেট জেলা প্রশাসনের বিশেষ আর্থিক প্রণোদনা ঘোষণা ও বিতরণ হবিগঞ্জের শ্রেষ্ঠ পদক নবীগঞ্জের ইউএনও ও আইন শৃঙ্খলায় বিশেষ অবদানে নবীগঞ্জ থানার ওসি মোনায়েম সম্মাননা পুরস্কার পেলেন মাজারে ভক্তদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় বিটিপির বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন মাজারে ভক্তদের উপর হামলার বিচার ও ধর্ষকদের ফাঁসির দাবিতে কুমিল্লায় মানববন্ধন বিক্ষোভ মিছিল কর্তব্যের টানে জীবন দিলেন র‍্যাব সদস্য ছিনতাইকারীর হামলায় সিলেটে শোকের ছায়া
হোমদর্শনীয় স্থানসিলেট বিছনাকান্দি পর্যটকদের দুঃখ প্রকাশ

সিলেট বিছনাকান্দি পর্যটকদের দুঃখ প্রকাশ

আইকন
হেলাল আহমদ
৩১ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সিলেট  বিছনাকান্দি পর্যটকদের দুঃখ প্রকাশ

সুলেমান সিদ্দিকী :সিলেটের গোয়াইনঘাট উপজেলার অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বিছনাকান্দী পর্যটক পয়েন্টে ঈদুল আজহার দ্বিতীয় দিনে ছিল পর্যটকদের উপচেপড়া ভিড়। দেশের বিভিন্ন জেলা থেকে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে হাজারো পর্যটক ছুটে আসেন প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে। পাহাড়, ঝর্ণাধারা ও স্বচ্ছ পানির মনোমুগ্ধকর পরিবেশে মুগ্ধ হয়ে সময় কাটাতে দেখা যায় দর্শনার্থীদের।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিছনাকান্দী পর্যটক পয়েন্টে দায়িত্ব পালন করছে থানা পুলিশ ও টুরিস্ট পুলিশ। সার্বক্ষণিক টহল ও নজরদারির কারণে পর্যটকদের মাঝে স্বস্তি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে আনন্দ উপভোগ করছেন আগত পর্যটকরা। 

তবে এত বিপুল সংখ্যক পর্যটকের আগমনের পরও সেখানে নেই পর্যাপ্ত নাগরিক সুবিধা। পর্যটকদের অভিযোগ দুঃখ প্রকাশ , বিছনাকান্দীতে এখনো গড়ে ওঠেনি পর্যাপ্ত ছাউনি, বসার স্থান, ড্রেসিং রুম ও আধুনিক বাথরুম ব্যবস্থা। বিশেষ করে নারী ও শিশু পর্যটকদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। দীর্ঘ সময় অবস্থান করলেও বিশ্রাম নেওয়ার জন্য নেই কোনো মানসম্মত ব্যবস্থা।

পর্যটকরা জানান, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে বিছনাকান্দী দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হলেও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে তাদের নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তারা দ্রুত পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, ঈদকে কেন্দ্র করে পর্যটকদের আগমনে এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়েছে। নৌকা, খাবারের দোকান ও ছোট ব্যবসাগুলোতে বেড়েছে বেচাকেনা। তবে পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে বিছনাকান্দী আরও আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হবে।