বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
 বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
র‍্যালিতে মুখর দিরাই, বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শান্তিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ১৭ বাসকে ৩২ হাজার টাকা জরিমানা ১ লক্ষ কোটি টাকা বিদ্যুৎখেকো আওয়ামী লীগের ব্যবসায়ীরা পাচার করে নিয়ে গেছে : গোলাপগঞ্জে এমপি এমরান গোলাপগঞ্জে ভোরে ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ৫ বিয়ানীবাজারে ইয়াবার বড় চালান জব্দ, গ্রেফতার মাদক ব্যবসায়ী জৈন্তাপুরে ওয়াচ টাওয়ারে ঝুলছিল বিজিবি সদস্যের মরদেহ ক্ষ্যাপের’ মাঠ থেকে বসুন্ধরা কিংসে—জৈন্তাপুরের হিলাল আহমেদের নতুন যাত্রা জৈন্তাপুরে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে ছাত্রশিবিরের সংবর্ধনা তামাবিল মহাসড়কে গেটলক বাসের ধাক্কায় পর্যটক কিশোরী নিহত,মা আহত; সড়ক অবরোধ তামাবিল মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী জৈন্তাপুরে প্রস্তাবিত পৌরসভা বাতিলের দাবি সচেতন নাগরিক ফোরামের শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী লাগাবে একটি গাছ’—সবুজ শ্রীকাইল ইউনিয়ন গড়ার আহ্বান আব্দুল মোমেনের জৈন্তাপুরে শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দিরে দুর্ধর্ষ চুরি, ক্ষতি ৩০ লাখ টাকা জৈন্তাপুরে পারিবারিক কলহের জেরে প্রাণ গেল দ্বিতীয় স্ত্রীর, স্বামী ও প্রথম স্ত্রী পুলিশের হেফাজতে জৈন্তাপুরে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও বিরুদ্ধে বিক্ষোভ সিলেটের জৈন্তাপুরে গণপরিবহনের ধাক্কায় গুরুতর আহত পথচারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর স্থানীয়দের মহাসড়ক অবরোধ এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খবর জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন। এক বর্ণাঢ্য কর্মজীবনের সার্থক সমাপ্তি, অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধের হারের দিক থেকে শীর্ষ স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সারাদেশে সাধারণ মানুষের মাঝে সঞ্চয় প্রবৃত্তি বৃদ্ধি ও সুরক্ষার লক্ষ্য নিয়ে চালু হওয়া ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৪তম ড্র রোববার দুই আগস্ট অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান ক্ষমতাসীন দল বিএনপির কর্মকাণ্ড নিয়ে কড়া সমালোচনা তুলে ধরেছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের দ্রুত যোগদান নিশ্চিত করার লক্ষ্যে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত আসার পর রাজধানী শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা এসেছে। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত থেকে জনগণের সেবায় মানবিক ও পেশাদার হয়ে ওঠার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিনটি অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ভারতে ই ২০ পেট্রোল চালুর সিদ্ধান্তের বিরোধিতা করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন অভিমুখে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল।
হোমআন্তর্জাতিকবাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বড় চাপে ভারত

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বড় চাপে ভারত

আইকন
ন্যাশনাল বার্তা
০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বড় চাপে ভারত

নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ। গত ৪ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানালেও ২১ জানুয়ারি বোর্ডসভা শেষে জানিয়ে দেওয়া হয়—ভেন্যু পরিবর্তন সম্ভব নয়, খেলতে হলে ভারতেই খেলতে হবে।

এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে তাদের জায়গায় টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয় স্কটল্যান্ডকে।

বাংলাদেশের এই বয়কট ভারতের ক্রীড়াঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে ২০৩৬ অলিম্পিক আয়োজনের স্বপ্নে থাকা ভারতের জন্য এটি নতুন উদ্বেগ তৈরি করেছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) খেলাধুলায় রাজনৈতিক প্রভাব নিয়ে বরাবরই কঠোর অবস্থানে রয়েছে। ভারত–বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েন সেই উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের বিশ্বকাপ বর্জনের পেছনে শুধু নিরাপত্তা নয়, দীর্ঘদিনের রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনাও ভূমিকা রেখেছে। বিশেষ করে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় দুই দেশের ক্রিকেট সম্পর্ক আরও অবনতি ঘটে। এই সিদ্ধান্ত বিসিসিআইয়ের প্রভাবেই নেওয়া হয়েছে বলে বাংলাদেশ পক্ষ মনে করে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, বাংলাদেশের ম্যাচ ভারতে রাখার সিদ্ধান্তে আইসিসির ওপর বিসিসিআই প্রভাব বিস্তার করেছে। আইসিসি নিজেদের স্বাধীন সংস্থা হিসেবে দাবি করলেও অতীতে বিসিসিআইয়ের পক্ষে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার নজির রয়েছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সম্প্রচার ও আর্থিক সুবিধার কারণে ভারতকে গায়ানায় নিশ্চিত সেমিফাইনাল দেওয়ার ঘটনাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গার্ডিয়ান প্রতিবেদনে আইসিসিতে বিসিসিআইয়ের প্রভাব এবং ভারত সরকারের সঙ্গে বোর্ডটির ঘনিষ্ঠ সম্পর্কের কথাও উঠে এসেছে। বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহ আগে বিসিসিআইয়ের সচিব ছিলেন এবং তার বাবা অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত অতীতে ভারতের মিডিয়া জায়ান্ট জিওস্টারের সঙ্গে যুক্ত ছিলেন।

এই রাজনৈতিক বিতর্ক ভারতের ক্রীড়াঙ্গনের জন্য অস্বস্তিকর সময়ে সামনে এসেছে। সম্প্রতি ভারত ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের অনুমোদন পেয়েছে। পাশাপাশি আহমেদাবাদে ২০৩৬ অলিম্পিক আয়োজনের জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে জোরালো বিড দিচ্ছে দেশটি, যেখানে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে কাতারকে দেখা হচ্ছে।

তবে আইওসি খেলাধুলায় রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়ে অত্যন্ত কঠোর। গার্ডিয়ানকে আইওসি সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, যদি কোনো দেশের কারণে আন্তর্জাতিক বয়কটের আশঙ্কা থাকে, তাহলে তাকে অলিম্পিক আয়োজনের দায়িত্ব দেওয়া কঠিন। অলিম্পিক চার্টার অনুযায়ী, ক্রীড়া সংস্থাগুলোকে স্বাধীনভাবে পরিচালিত হতে হবে এবং রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে হবে।

রাজনৈতিক বা ধর্মীয় মত প্রকাশও অলিম্পিকে নিষিদ্ধ। এর উদাহরণ হিসেবে ইন্দোনেশিয়ার ঘটনা উল্লেখ করেছে গার্ডিয়ান। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলি দলকে ভিসা দিতে অস্বীকৃতি জানানোয় ইন্দোনেশিয়াকে ভবিষ্যৎ অলিম্পিক আয়োজন সংক্রান্ত আলোচনা থেকেও সাময়িকভাবে বাদ দেওয়া হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তানও বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে। ভারত–পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকা এবং চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে চলমান উত্তেজনাও ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। আইওসি সূত্রের মতে, অলিম্পিক আয়োজনের জন্য বিশ্বাসযোগ্য হতে হলে ভারতকে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের স্পষ্ট বার্তা দিতে হবে।

আরও খবর
ভারতে ই ২০ পেট্রোল চালুর সিদ্ধান্তের বিরোধিতা করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন অভিমুখে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল।
ভারতে ই ২০ পেট্রোল চালুর সিদ্ধান্তের বিরোধিতা করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন অভিমুখে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল।
ভারতের চিকিৎসা শিক্ষা সংক্রান্ত প্রবেশিকা পরীক্ষা নিয়ে চলমান জটিলতার মধ্যে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী
ভারতের চিকিৎসা শিক্ষা সংক্রান্ত প্রবেশিকা পরীক্ষা নিয়ে চলমান জটিলতার মধ্যে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী
নিহত সেনাসদস্যদের স্মরণে ইরানি লক্ষ্যবস্তুতে বিধ্বংসী সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
নিহত সেনাসদস্যদের স্মরণে ইরানি লক্ষ্যবস্তুতে বিধ্বংসী সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে অতিরিক্ত মৃত্যু ১০ হাজার ছাড়িয়েছে, সবচেয়ে বেশি ঝুঁকিতে প্রবীণরা
ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে অতিরিক্ত মৃত্যু ১০ হাজার ছাড়িয়েছে, সবচেয়ে বেশি ঝুঁকিতে প্রবীণরা
ইরান ইস্যুতে মিত্রদের ধৈর্যচ্যুতি এবং বৈশ্বিক রাজনীতিতে ওয়াশিংটনের একাকীত্ব
ইরান ইস্যুতে মিত্রদের ধৈর্যচ্যুতি এবং বৈশ্বিক রাজনীতিতে ওয়াশিংটনের একাকীত্ব
জ্বালানির চড়া মূল্যে সংকটে ভারতের বিমান খাত এবং কার্যক্রম বন্ধের আশঙ্কা
জ্বালানির চড়া মূল্যে সংকটে ভারতের বিমান খাত এবং কার্যক্রম বন্ধের আশঙ্কা
পরিবর্তিত বিশ্ব রাজনীতিতে অকার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা নীতি
পরিবর্তিত বিশ্ব রাজনীতিতে অকার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা নীতি
আকাশপথ নিরাপদ হওয়ায় ইরানের ছয়টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর পুনরায় সচল
আকাশপথ নিরাপদ হওয়ায় ইরানের ছয়টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর পুনরায় সচল