বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
 বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
র‍্যালিতে মুখর দিরাই, বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শান্তিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ১৭ বাসকে ৩২ হাজার টাকা জরিমানা ১ লক্ষ কোটি টাকা বিদ্যুৎখেকো আওয়ামী লীগের ব্যবসায়ীরা পাচার করে নিয়ে গেছে : গোলাপগঞ্জে এমপি এমরান গোলাপগঞ্জে ভোরে ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ৫ বিয়ানীবাজারে ইয়াবার বড় চালান জব্দ, গ্রেফতার মাদক ব্যবসায়ী জৈন্তাপুরে ওয়াচ টাওয়ারে ঝুলছিল বিজিবি সদস্যের মরদেহ ক্ষ্যাপের’ মাঠ থেকে বসুন্ধরা কিংসে—জৈন্তাপুরের হিলাল আহমেদের নতুন যাত্রা জৈন্তাপুরে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে ছাত্রশিবিরের সংবর্ধনা তামাবিল মহাসড়কে গেটলক বাসের ধাক্কায় পর্যটক কিশোরী নিহত,মা আহত; সড়ক অবরোধ তামাবিল মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী জৈন্তাপুরে প্রস্তাবিত পৌরসভা বাতিলের দাবি সচেতন নাগরিক ফোরামের শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী লাগাবে একটি গাছ’—সবুজ শ্রীকাইল ইউনিয়ন গড়ার আহ্বান আব্দুল মোমেনের জৈন্তাপুরে শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দিরে দুর্ধর্ষ চুরি, ক্ষতি ৩০ লাখ টাকা জৈন্তাপুরে পারিবারিক কলহের জেরে প্রাণ গেল দ্বিতীয় স্ত্রীর, স্বামী ও প্রথম স্ত্রী পুলিশের হেফাজতে জৈন্তাপুরে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও বিরুদ্ধে বিক্ষোভ সিলেটের জৈন্তাপুরে গণপরিবহনের ধাক্কায় গুরুতর আহত পথচারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর স্থানীয়দের মহাসড়ক অবরোধ এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খবর জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন। এক বর্ণাঢ্য কর্মজীবনের সার্থক সমাপ্তি, অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধের হারের দিক থেকে শীর্ষ স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সারাদেশে সাধারণ মানুষের মাঝে সঞ্চয় প্রবৃত্তি বৃদ্ধি ও সুরক্ষার লক্ষ্য নিয়ে চালু হওয়া ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৪তম ড্র রোববার দুই আগস্ট অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান ক্ষমতাসীন দল বিএনপির কর্মকাণ্ড নিয়ে কড়া সমালোচনা তুলে ধরেছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের দ্রুত যোগদান নিশ্চিত করার লক্ষ্যে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত আসার পর রাজধানী শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা এসেছে। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত থেকে জনগণের সেবায় মানবিক ও পেশাদার হয়ে ওঠার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিনটি অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ভারতে ই ২০ পেট্রোল চালুর সিদ্ধান্তের বিরোধিতা করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন অভিমুখে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল।
হোমস্থানীয় সংবাদজৈন্তাপুরে শিক্ষার আলো ছড়িয়ে ২০ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দিল ‘ছিকন্দর আলী শিক্ষা ফোরাম’

জৈন্তাপুরে শিক্ষার আলো ছড়িয়ে ২০ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দিল ‘ছিকন্দর আলী শিক্ষা ফোরাম’

আইকন
হেলাল আহমদ
১৪ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
জৈন্তাপুরে শিক্ষার আলো ছড়িয়ে ২০ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দিল ‘ছিকন্দর আলী শিক্ষা ফোরাম’

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘ছিকন্দর আলী শিক্ষা ফোরাম’-এর উদ্যোগে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার রণফৌদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১২টি প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ও উৎসাহমূলক পুরস্কার প্রদান করা হয়। একই সঙ্গে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের প্রতি জানানো হয় বিশেষ কৃতজ্ঞতা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রণফৌদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোস্তাক আহমেদ এবং সঞ্চালনা করেন জহির উদ্দিন বাবর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন বলেন, “আজকের এই ছোট ছোট শিশুরাই আমাদের আগামীর ভবিষ্যৎ। ছিকন্দর আলী শিক্ষা ফোরামের এই উদ্যোগ কেবল একটি পুরস্কার বিতরণ নয়, বরং একটি শিক্ষিত সমাজ গঠনের প্রয়াস।”

বিশেষ অতিথি কামাল আহমেদ বলেন, “মেধার স্বীকৃতি দিলে তা আরও বিকশিত হয়। প্রবাসী ও স্থানীয় সমাজসেবীদের সমন্বয়ে গঠিত এই ফোরাম শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফোরামের পরিচালক ও প্রবাসী সমাজসেবী তোফায়েল আহমদ। তিনি শিক্ষার উন্নয়নে প্রবাসীদের ভূমিকার কথা তুলে ধরেন।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাবিদ ব্যক্তিবর্গ। বক্তারা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিমত দেন।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতিতে জানায়, এই সম্মাননা তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা দিয়েছে। অভিভাবকরাও বলেন, এমন আয়োজন শিশুদের প্রতিযোগিতামূলক মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের শেষে সভাপতি মাস্টার মোস্তাক আহমেদ সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দ, গর্ব ও অনুপ্রেরণার এক সুন্দর পরিবেশ।